এক্সপ্লোর

Coochbehar News: নদীর ধারে কাঠ কুড়োতে গিয়ে যৌন হেনস্থার শিকার নাবালিকা, চাঞ্চল্য কোচবিহারের মেখলিগঞ্জে

Minor Girl Sexually Harassed: স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মেখলিগঞ্জের বাসিন্দা এক নাবালিকা নদীর ধারে কাঠ কুড়োতে গেলে তাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে এক প্রৌঢ়ের বিরুদ্ধে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : মেখলিগঞ্জে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তুলকালাম। পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল একাংশের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মেখলিগঞ্জের বাসিন্দা এক নাবালিকা নদীর ধারে কাঠ কুড়োতে গেলে তাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে এক প্রৌঢ়ের বিরুদ্ধে। গতকাল মেখলিগঞ্জের জামালদহ ফাঁড়িতে লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। পুলিশ অভিযুক্তকে আটক করার পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ। অভিযোগ, সেই সময় পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলে তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। পুলিশের দাবি, ইটের আঘাতে আহত হয়েছেন মেখলিগঞ্জ থানার OC . পুলিশের ওপর আক্রমণের ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে। মেখলিগঞ্জের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে।                

অভিযোগ অস্ত্র দেখিয়ে জোর করে তুলে নিয়ে গিয়েছে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে। মূল অভিযুক্ত ৬৩ বছরের এনামুল হককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনা জানার পর তারা যখন থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় অভিযুক্ত এনামুল হক তাদের ভয় দেখায়। পরে গ্রামবাসীদের সহায়তায় গতকাল জামালদহ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এনামুল হক গ্রেফতার হওয়ার পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। জামালদহ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় তারা। ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে শুরু হয় সমস্যা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। ইটের আঘাতে আহত হয়েছেন মেখলিগঞ্জ থানার ওসি। এরপর পুলিশ লাঠিচার্জ করে ওই এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশের উপর এই আক্রমণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।            

আজও বনধ চলছে। বন্ধ রয়েছে দোকানপাট। তবে পরিস্থিতি গতকালের থেকে উন্নত হয়েছে। গতকাল পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার প্রতিবাদে, গ্রেফতার হওয়া ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবিতে আজ বন্ধ চলছে জামালদহ বাজারে। গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল মেখলিগঞ্জ। আজ ১২ ঘণ্টার বনধ চলছে। রাস্তাঘাট শুনসান। সকাল থেকে খোলেনি দোকান।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget