এক্সপ্লোর

Coochbehar: সামান্য বেতন, সংসারে প্রবল টানাটানি, সব ভুলে রাসচক্র তৈরিতে ডুবে যান আলতাফ

Coochbehar News: আলতাফ মিঁয়া এই রাসচক্র বানাচ্ছেন তিন দশক ধরে। আর তার জন্য প্রতিবছর প্রতিটি নিয়ম মেনে চলেন তিনি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহার: কোচবিহারের ঐতিহ্য রাসমেলা আর সেই রাসমেলার সঙ্গেই জড়িয়ে রয়েছে রাসচক্র। আর যদি সেই রাসচক্রের কথা বলা হয় তাহলে তার সঙ্গে জড়িয়ে থাকে একটি নাম। আলতাফ মিঁয়া। কোচবিহারের হরিণচওড়া বাসিন্দা আলতাফ মিঁয়া। বংশানুক্রমিক ভাবে রাসমেলার রাসচক্র তৈরির কাজ করে আসছেন তাঁরা।      

আলতাফ মিঁয়া এই রাসচক্র বানাচ্ছেন তিন দশক ধরে। আর তার জন্য প্রতিবছর প্রতিটি নিয়ম মেনে চলেন তিনি। লক্ষ্মীপুজোর দিন থেকে শুরু হয় তাঁর কাজ। ওই পুজোর দিন থেকে নিরামিষ খান তিনি। যতদিন ধরে রাসচক্র বানান, প্রতিদিন তিনি নিরামিষ খান। 

রাজবংশের আমল থেকে...
কোচবিহারের রাজার আমল থেকে রাসমেলার রাসচক্র তৈরির কাজ করে আসছে আলতাফ মিঁয়ার পরিবার। আলতাফের পূর্ব পুরুষদের এই কাজের জন্য নিয়োগ করেছিল কোচবিহারের রাজবংশ। তারপর থেকে টানা ওই পরিবারই এই কাজ করে আসছে। আলতাফ মিঁয়া বলেন, 'আমার বাবা যখন এই রাস চক্র বানাতেন, সেই সময় আমি তাঁর সঙ্গে কাজ করতাম। তারপর আমার কাঁধে এই দায়িত্ব পরে। আমিই টানা  এই কাজ চালিয়ে আসছি।' তিনি আরও বলেন, 'যেহেতু এটি একটি ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। তাই লক্ষ্মী পুজোর দিন থেকে নিরামিষ খেয়ে এই কাজ শুরু করি।'

পরবর্তী প্রজন্ম এই কাজ করবে?
এই বিষয়টি নিয়েই হয়তো একটু খেদের সুর শোনা গিয়েছে আলতাফ মিঁয়ার গলায়। তিনি বলেন, 'আমার পরের প্রজন্ম এই কাজে আর আগ্রহী নয়। কারণ সামান্য বেতনে সংসার চলে না। ওরা অন্য কিছু করতে চায়। তবে আমার এই কাজ করতে ভাল লাগে।'


Coochbehar: সামান্য বেতন, সংসারে প্রবল টানাটানি, সব ভুলে রাসচক্র তৈরিতে ডুবে যান আলতাফ

কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অস্থায়ী কর্মচারি আলতাফ মিঁয়া। মাসে তাঁর বেতন মাত্র ৭ হাজার টাকা। এখনকার দিনে, যখন সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। তখন এই বেতনে আর সংসার চলে না। সংসারের সব খরচ চালিয়ে, চিকিৎসা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার তিনি আলতাফের বাড়ি যান। সেখানে তিনি তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'রাজআমল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন এই রাস চক্র। আলতাফ মিঁয়ার পরিবারে হাতে রূপ পায় এই চক্র। কিন্তু তাঁর বেতন খুব কম। আমি এই বিষয়টি জেলা শাসককে জানাব, পর্যটন দফতরের মন্ত্রীকে চিঠি লিখব, যাতে বেতন বাড়ানো যায়। এছাড়াও পুরসভার পক্ষ থেকেও সাহায্যের ব্যবস্থা করা হবে।'

আরও পড়ুন: 'ছোটবেলায় আমি তিনটে বছর গান শিখেছিলাম', স্মৃতির শহরে মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget