এক্সপ্লোর

Coochbehar: একটু একটু করে ভাঙছে পাড়, নদীর এই ভয়াল রূপ দেখে আতঙ্কগ্রস্ত এলাকাবাসী

Coochbehar River Banks: বর্ষা শুরু হতে না হতেই, চোখ রাঙাচ্ছে বানিয়াদহ নদী। একটু একটু করে ভাঙছে পাড়। নদীর এই ভয়াল রূপ দেখে, ভাঙনের আতঙ্ক চেপে বসেছে কোচবিহার দিনহাটার গীতালদহে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বর্ষা (Monsoon) শুরু হতেই ভাঙনের কবলে পড়েছে কোচবিহারে (Coochbehar) দিনহাটার (Dinhata) একাংশ। এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েতকে (Panchayat) বারবার জানিয়েও হয়নি কাজ। আর এই নিয়ে তৃণমূলের (TMC) অন্দরে শুরু হয়েছে দোষারোপের পালা। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।

বর্ষা শুরু হতে না হতেই, চোখ রাঙাচ্ছে বানিয়াদহ নদী। একটু একটু করে ভাঙছে পাড়। নদীর এই ভয়াল রূপ দেখে, ভাঙনের আতঙ্ক চেপে বসেছে কোচবিহার দিনহাটার গীতালদহে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও, ভাঙন রোধে নেওয়া হয়নি পাকাপাকি কোনও ব্যবস্থা। 

গীতালদের বাসিন্দা মনসুর আলি বলেন, "বহু দরখাস্ত দেওয়া হয়েছে। যেভাবে ভাঙন হয়েছে মারাত্মক অবস্থা। মাত্র দুটো বাড়ি আছে, সব ভেঙে গেছে। আমার প্রায় ১৭-১৮ বিঘে ভেঙেছে।" ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে যখন ভাঙনের আতঙ্ক, তখন এই পরিস্থিতির জন্য তৃণমূলের অন্দরে শুরু হয়েছে দোষারোপের পালা।

আরও পড়ুন, মোমো খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু, জনপ্রিয় এই পদটি খাওয়া নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি এইমসের 

পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের দিকে আঙুল তুলেছেন বর্তমান তৃণমূল প্রধানের স্বামী। পাল্টা বর্তমান বোর্ডের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তৃণমূল নেতা ও প্রধানের স্বামী মাফুজার রহমান বলেন, "প্রাক্তন প্রধান কাজ করেনি। জানার পর লোক পাঠিয়ে খাওয়া-থাকার ব্যবস্থা করেছি। নিজেও এসেছি। অঞ্চল সভাপতি হিসেবে এই এলাকা দেখে যাই।আগের প্রধান কিছু করেনি।" 

এদিকে, তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধান আবু আল আজাদ বলেন, "প্রধান হওয়ার পর প্রশাসনিক আধিকারিকদের আনি। পাসও করাই। কেন করতে পারল না জানি না। ওরা কাজ করছে কোথায়?" ভাঙন মেরামতি নিয়ে তৃণমূলের অন্দরে কাদা ছোড়াছুড়ি সামনে চলে আসায়, কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি বিজেপি।  

কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "এখানে এলাকার উন্নয়ন নয়, সম্পূর্ণটা নিজেদের উন্নয়নের চেষ্টা। যে যে সময়ে ক্ষমতায় ছিল, সে সেই সময় টাকা লোপাট করেছে। জনগণ দুর্দশার মধ্যে রয়েছে।" যদিও, তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদের দাবি, ভাঙন আটকানোর চেষ্টা হচ্ছে। কাজের ক্ষেত্রে কোনও দলাদলি নেই। মানুষের জন্য কাজ করা হচ্ছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Joining : কয়েকঘণ্টা পরেই প্রার্থীতালিকা প্রকাশ, তার আগেই তৃণমূলে বড় যোগদান! যোগ নামি ক্রিকেটারের
কয়েকঘণ্টা পরেই প্রার্থীতালিকা প্রকাশ, তার আগেই তৃণমূলে বড় যোগদান! যোগ নামি ক্রিকেটারের
West Bengal News LIVE Updates: আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, বড় চমক আসছে, এমনটাই খবর
আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, বড় চমক আসছে, এমনটাই খবর
West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কে ? বিজেপিরই কাউকে টিকিট ? বড় চমকের সম্ভাবনা...
West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কে ? বিজেপিরই কাউকে টিকিট ? বড় চমকের সম্ভাবনা...
West Bengal TMC Candidate List 2026: আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্য়েই সাংবাদিক বৈঠক করবেন মমতা
আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্য়েই সাংবাদিক বৈঠক করবেন মমতা

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget