এক্সপ্লোর

Coocbehar TMC Leader: কোচবিহার দক্ষিণের পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, গুরুতর অভিযোগ নেতার নামে

TMC News: কোচবিহার দক্ষিণের পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিকের খৌঁজে পুলিশ। কোচবিহার দক্ষিণের পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে ২০২৫ সালে শুভেন্দু অধিকারির কনভয়ে হামলার অভিযোগ রয়েছে। অভিজিতের আত্মীয় ও তৃণমূল নেতা সম্রাট কুণ্ডুর খোঁজেও পুলিশের তল্লাশি। 

গ্রেফতার হলেন অশোকনগর-কল্য়াণগড় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা প্রবোধ সরকার। অভিযোগ, বেআইনিভাবে পুরসভার নথি পুড়িয়েছেন তিনি। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। গ্রেফতার করার সময় তৈরি হয় উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য় করে তোলা হয় চোর স্লোগান। 

গ্রেফতার হলেন উলুবেড়িয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল যাদব। শনিবার ভোরে তাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে। কোথাও তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ান, তো কোথাও আবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের কাউন্সিলর, পালাবদলের পর একাধিক জেলায় গ্রেফতার হলেন তৃণমূলের নেতারা। 

বিধানসভা থেকে লোকসভা, একদিকে যখন তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। তখন অন্য়দিকে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। অশোকনগর - গ্রেফতার পুরসভার চেয়ারম্য়ান, উলুবেড়িয়া - ধৃত TMC কাউন্সিলর, পুরশুড়া - 'ত্রাণ-দুর্নীতি'তে ধৃত তৃণমূল নেতা, নৈহাটি: ধৃত পুরপ্রধানের ছেলে। কোথাও গ্রেফতার হলেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ান, কোথাও আবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের কাউন্সিলর। এরই মধ্যে পাকড়াও করা হল প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতিকে। পাশপাশি, ধরা পড়লেন তৃণমূলের পুরপ্রধানের ছেলে। 

উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূলের পুরপ্রধান অশোক চট্টোপাধ্য়ায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারের পর ধৃতকে লক্ষ্য় করে ছোড়া হল ডিম। ওঠে চোর-স্লোগান। পুলিশের সামনেই তাঁকে মারধর করেন বিক্ষুব্ধরা। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে গঙ্গা থেকে বালি তোলার অভিযোগ রয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই গ্রেফতার হন, উত্তর ২৪ পরগনারই অশোকনগর-কল্য়াণগড় পুরসভার,চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রবোধ সরকার। তাঁর বিরুদ্ধে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ তোলে বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূল নেতার বাড়ির চত্বরেই দেখা যায় আগুনে পোড়া কাগজ। যার উপরে লেখা রয়েছে অশোকনগর-কল্য়াণগড় পুরসভা। নথি পোড়ানোর অভিযোগ তুলে শুক্রবার রাতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থক ও স্থানীয়রা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget