এক্সপ্লোর

Coochbehar News : স্কুলের পরিকাঠামো নিয়ে সওয়াল, প্রকাশ্যে শিক্ষকের মাইকই কেড়ে নিলেন ২ তৃণমূল নেতা !

Teachers Organization : শনিবার কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলের জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে বলতে শুরু করায় কেড়ে নেওয়া হল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যের মাইক। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভায় এক শিক্ষককে বলতে বাধা দেওয়া হল কোচবিহারে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের দাবি, শিক্ষক একই কথা বার বার বলায় তাঁকে থামিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলে গণতন্ত্র নেই বলে কটাক্ষ করেছে বিজেপি।

"প্রতিটা স্কুলের সঠিক পরিকাঠামো (রাজ্য) সরকারকে দেখতে হবে, যেটা মানুষের পক্ষে একটা নজরকাড়া দৃষ্টান্ত স্থাপন করবে।" বক্তা, তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্য। সেই সংগঠন আয়োজিত অনুষ্ঠানেই সরকারি স্কুলের শিক্ষকদের ঢিলেঢালা মনোভাব থেকে সরব হলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনায়। ফলও পেলেন হাতেনাতে। কথার মাঝখানেই শিক্ষকের হাত থেকে মাইক কেড়ে নিলেন দুই তৃণমূল নেতা।

শনিবার কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলের জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য একাধিক শিক্ষক ও কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা DPSC-র  চেয়ারম্যান রজত বর্মা, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন। সূত্রের খবর, সভায় শিক্ষকদের সমস্যার কথা বলতে বলা হয়। মাইক হাতে বলা শুরু করেন সংগঠনের সদস্য এক প্রাথমিক শিক্ষক। তারপরেই বাধে বিপত্তি। 

কোচবিহারে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্য ও শিক্ষক ইয়াসিন মিয়া বলেন, "আমাদের এলাকার অভিভাবক যাঁরা আছেন, তাঁদের আমরা বোঝাতে ব্যর্থ, কারণ যতটা ক্লাস ততটা শিক্ষকের দরকার। আমাদের শিক্ষকদের, নিজেদের মধ্যে একটা মানসিকতা আছে, যে আমরা আসি, যাই, মাইনে পাই, এটা আমাদের ত্যাগ করতে হবে, কারণ একটা বেসরকারি স্কুল ৫০ হাজার টাকা, এক লক্ষ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে ৫জন শিক্ষক ৪০ হাজার টাকা করে বেতন পান, তাহলে ২ লক্ষ টাকা মাসে পায়।"

এসব কথা বলতেই থামিয়ে দেওয়া হয় ওই শিক্ষককে। শুধু থামানোই নয়, তাঁর হাত থেকে মাইক কেড়ে নিয়ে সরিয়ে দেওয়া হয়। বাকি শিক্ষকদের উদ্দেশে দেওয়া হয় সাবধানবাণী। বলা হয়, 'শিক্ষক, শিক্ষিকাদের বলা হচ্ছে, আপনারা, আপনাদের সমস্যগুলোর কথা চেয়ারম্যানের কাছে তুলে ধরুন।'

এ প্রসঙ্গে কোচবিহার বিজেপির সহ সভাপতি বিরাজ বসু বলেন, "শিক্ষক সংগঠনের নেতা শীতলকুচিতে যে বক্তব্য রেখেছেন, তৃণমূল কংগ্রেসের, তিনি পরিষ্কার চিত্র তুলে ধরেছেন। শিক্ষা ব্যবস্থা যে বেহাল, সেটা তিনি উল্লেখ করেছেন। তৃণমূল কংগ্রেসে যে গণতন্ত্র নেই একটা কথা বলার, সেটা প্রমাণ হয়ে গেছে।" 

যদিও মাইক কেড়ে নেওয়ার কথা মানতে চাননি DPSC-র চেয়ারম্যান রজত বর্মা। তিনি বলেন, "মাইক কেড়ে নেওয়া নয়, ওঁর যে বক্তব্য বা ওঁর যে চাহিদা, সেগুলো না বলে, একই জিনিস বার বার বলছিলেন, সেইজন্য ওঁকে বলা হল, একটা জায়গা থেকে উনি বলুন ওঁর কী বক্তব্য। মাইক কাড়ার বিষয়ই নেই, সবাইকে সীমিত বক্তব্য বলতে বলা হয়েছে।" পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা বেহাল- এই অভিযোগে বরাবরই সরব বিরোধীরা। এবার সেই সুর শোনা গেল তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যের গলায়। প্রকাশ্যে শিক্ষকের মাইক কেড়ে নেওয়ার ছবি, ভোটের আগে বিতর্ক বাড়িয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget