এক্সপ্লোর

Coochbehar: নিশীথ প্রামাণিককে গ্রেফতারির দাবিতে ফ্লেক্স, চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে পথে তৃণমূল

একদিকে, গ্রেফতারির দাবিতে স্লোগান, আর একদিকে, ফ্লেক্সে নিশীথ প্রামাণিককে ‘লজ্জা’ বলে উল্লেখ। অমিত শাহর ডেপুটির গ্রেফতারির দাবিতে এভাবেই কোচবিহারের তুফানগঞ্জে পথে নামল তৃণমূল।

শুভেন্দু ভট্টাচার্য ও সনৎ ঝা, কোচবিহার: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিরোধীদের চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে কোচবিহারে পথে নামল তৃণমূল (TMC)। সোনার দোকানে চুরির ঘটনায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) গ্রেফতারির দাবিতে পড়ল ফ্লেক্স। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাংসদের আসল রূপ জানুক মানুষ, পাল্টা খোঁচা তৃণমূলের (TMC)। 

কোচবিহারের তুফানগঞ্জে পথে নামল তৃণমূল: একদিকে, গ্রেফতারির দাবিতে স্লোগান, আর একদিকে, ফ্লেক্সে নিশীথ প্রামাণিককে ‘লজ্জা’ বলে উল্লেখ। অমিত শাহর ডেপুটির গ্রেফতারির দাবিতে এভাবেই কোচবিহারের তুফানগঞ্জে পথে নামল তৃণমূল। সম্প্রতি, একটি সোনার দোকানে চুরির মামলায় কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। এই প্রেক্ষাপটে, বিরোধীদের ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগানকে হাতিয়ার করেই তুফানগঞ্জে মিছিল করল তৃণমূল।

কোচবিহারের বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবিতে তাঁর ছবি-সহ লাগানো হল ফ্লেক্স। বাদ গেল না কোচবিহারের রাসমেলা ময়দানও। সেখানেও লাগানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে ফ্লেক্স।

কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, চুরির দায়ে সাংসদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি লজ্জার। উনি সারেন্ডার না করে পালিয়ে বেড়াচ্ছে। সাংসদ কেমন, চিনুক মানুষ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিশীথ প্রামাণিকের।

বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলছেন, প্রত্যেক রাজনৈতিক নেতার নামেই মিথ্যা মামলা থাকে। আমার নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আদালতকে শ্রদ্ধা করি। আদালতেই বিষয়টি পরিষ্কার হবে। 

বছর ঘুরলেই বাংলার গ্রামবাংলার ভোটযুদ্ধ! গত লোকসভা নির্বাচন থেকে বিধানসভা ভোট, কোচবিহারে শাসকদলকে টেক্কা দিয়েছে বিজেপি। এবার নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরোয়ানাকে হাতিয়ার করেই জেলায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল।

এর আগেও নিশীথ প্রামাণিকের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল। কিছুদিন আগে আলিপুরদুয়ারে (Alipurduar Court) সোনার দোকানে চুরির মামলায় বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত (Alipurduar Court) । তাকে হাতিয়ার করে কোচবিহার জেলাজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল (TMC)। গতকাল থেকে শুরু হয়েছে নিশীথের বাড়ির এলাকা ভেটাগুড়ি থেকেই প্রচার কর্মসূচি।

জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, ব্লকে ব্লকে চলবে এই কর্মসূচি। যদিও বিজেপির দাবি, এতে কোনও লাভ হবে না। এদিকে, নিশীথের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার যে নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha), তা তিনি প্রত্যাহার করেছেন। ওই মন্তব্য গতকাল ভেটাগুড়ির সভা থেকে প্রত্যাহার করেন উদয়ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Falta Repoll Result: জাহাঙ্গির আগেই ময়দান ছেড়েছেন, পুনর্নিবাচনের রেজাল্টের দিন ফলতার গণণাকেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট
জাহাঙ্গির আগেই ময়দান ছেড়েছেন, পুনর্নিবাচনের রেজাল্টের দিন ফলতার গণণাকেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
West Bengal Government Job Vacancy: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget