এক্সপ্লোর

Coromandel Express Derailed: আগামীকাল ঘটনাস্থলে যাবেন নবীন পট্টনায়ক, আটকে থাকা যাত্রীদের সাহায্যের জন্য নির্দেশ

Coromandel Express Accident: লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা, বেলাইন বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের ৪টি কামরা। আটকে থাকা যাত্রীদের সাহায্যের জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

কলকাতা: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ট্রেন। আগামীকাল ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আটকে থাকা যাত্রীদের সাহায্যের জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে। শিউরে ওঠার মতো দুর্ঘটনার ছবি। এই পরিস্থিতিতে আগামীকাল সকালেই ঘটনাস্থলে যাচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ইতিমধ্যেই ওড়িশা সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সংশ্লিষ্ট রুটে আটকে রয়েছে একাধিক ট্রেন। এই অবস্থায় যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। আটকে থাকা ট্রেনে যাত্রীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক যাত্রীর জন্য জল, স্যানিটাইজেশন, খাবারের বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে খরচের নির্দেশ দেওয়া হয়েছে।  

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সাঁইথিয়াকাণ্ডের স্মৃতি ফিরল বালেশ্বরে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বহু মানুষ। লাইনচ্য়ুত হল দুটি ট্রেনের ১৭টা কামরা। অন্য় ট্রেনের লাইনচ্য়ুত কামরায় সজোরে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এই ছবিগুলোই বলে দেয়, ধাক্কার অভিঘাত কতটা মারাত্মক ছিল। সংঘর্ষের তীব্রতায় পাশে দাঁড়ানো মালগাড়ির বগির ওপরে ছিটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের বগি। করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ কামরা লাইনচ্য়ুত হয়। খেলনার মতো উল্টে পাল্টে যায় কামরাগুলো। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটো কামরা লাইনচ্য়ুত হয়। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, প্রচণ্ড গতিতে এসে লাইনচ্য়ুত সেই দুটি কামরায় ধাক্কা মারে।  ধাক্কার চোটে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা লাইনচ্য়ুত হয়।  সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি। কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২০০। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্বিগ্ন পরিজনরা। দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217, খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339, বালেশ্বরের হেল্পলাইন নম্বর -  8249591559, 7978418322, শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746, চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771

আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget