এক্সপ্লোর

Coromandel Express Derailed : করমণ্ডল এক্সপ্রেসের বিপর্যয় প্রাণ কেড়েছে বাংলার বহু পরিযায়ী শ্রমিকের, জারি রাজনৈতিক তরজা

Migrant Workers : কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি ১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী।

বিটন চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্য, বালেশ্বর : বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা (Coromandel Express Derailed) বাংলার রাজনীতিতে ফিরিয়ে আনল পরিযায়ী বিতর্ক। কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি ১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁরা অক্ষত অবস্থায় ফিরে এসেছেন তাঁদের আর্থিক সাহায্যের ঘোষণাও করলেন। পাল্টা কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। 

ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর যে যাত্রীরা প্রাণে বেঁচেছেন তাঁদের মধ্যে ভিন রাজ্যে যে বাংলার বাসিন্দারা কাজের জন্য যান, তাঁদের মনে ধরেছে ভয়। আর কখনও ট্রেনে চড়ে বাইরে কাজ করতে যাবেন কি না, সে নিয়েও তাঁদের মনে তৈরি হয়েছে তীব্র সংশয়। করমণ্ডল এক্সপ্রেসের বিপর্যয় প্রাণ কেড়েছে বাংলার বহু পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। সেই বিপর্যয়ের ঢেউয়ে ফিরে এসেছে পরিযায়ী বিতর্ক!

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'পশ্চিমবঙ্গে কাজ নেই বলে পরিযায়ী শ্রমিকরা চেন্নাইয়ে যান।' বিরোধী দলনেতা যখন এই অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানা করছেন, তখন ১০০ দিনের কাজ নিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'যারা ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য যাচ্ছিলেন, তাঁরা তো একটা ট্রমায় আছে। আমি তো কাল গিয়ে দেখলাম মাথায় একটা পট্টি বাঁধা আছে। এমনকি ভাল করে ওষুধও দেওয়া হয়নি। ৪৫ লক্ষ লোককে আমরা ১০০ দিনের কাজ দিয়েছি। তাঁরা কাজ করছে। সাড়ে ১২ কোটি কর্মদিবস তৈরি হয়েছে। যে ৭ হাজার কোটি টাকা আমরা পাই। যে লোকগুলো কাজ করেছে। ৭ হাজার কোটি টাকা যেটা আমরা পাব সেটা দিচ্ছে না কেন।'

আরও পড়ুন- বিদেশযাত্রার পথে বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে

মুখ্যমন্ত্রীর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ট্রেন দুর্ঘটনায় পরিযায়ীদের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর দায় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বাসন্তীর তিনজন মারা গিয়েছে, এরা অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাচ্ছিল। এদের ১০০ দিনের টাকা বন্ধ ছিল। পূর্ব মেদিনীপুরের বাজি কারখানায় দুই মহিলা মারা গেছিলেন কয়েকদিন আগে। তাদেরও ১০০ দিনের এই মৃত্যুগুলির দায় কার?'

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget