এক্সপ্লোর

Coronavirus: তৎপর পুলিশ ! মাস্ক না পরায় দিকে দিকে গ্রেফতার

লেকটাউনে কোভিড বিধিভঙ্গের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ১৫ জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।

কলকাতা : পুজোয় মণ্ডপে মণ্ডপে বেলাগাম ভিড় দেখে চমকে উঠেছিলেন ডাক্তাররা। অবধারিত করোনাগ্রাফ বৃদ্ধির আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। ভয় সত্যি করে রাজ্যে ফোর চোখ রাঙাচ্ছে অতিমারী। রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে রাশ টানতে তড়িঘড়ি বেশকিছু এলাকায় বেশ কড়া হয়েছে প্রশাসন। 
শুধু বাজার দোকানেই নয়, রীতিমতো ধপদুরস্ত জামাকাপড় পরে সেজেগুজে মাস্ক ছাড়াই বাসে উঠে পড়তেও দেখা গেল কাউকে কাউকে। তাদের দেখে আর ছাড় নয় ! সোজা গ্রেফতার করল পুলিশ। রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী। বাস থেকে নামিয়ে  যাত্রীকে গ্রেফতার করা হল। কোভিড বিধিভঙ্গের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করল পুলিশ। 

বাসে যাতে মাস্ক ছাড়া কেউ না ওঠে সেই নির্দেশ দেওয়া হয় কনডাক্টরদের। অভিযান চালানো হয় লেকটাউন বাজারেও। বিনা মাস্কে কয়েকজন ক্রেতা-বিক্রেতা ও বাইক চালককে গ্রেফতার করা হয়। 

অন্যদিকে, রাজপুর-সোনারপুর এলাকায় করোনা সংক্রমণ রুখতে আজও তত্পর পুলিশ-প্রশাসন। চলল ধরপাকড়। কোভিড বিধিভঙ্গ করে দোকান খোলা ও বিনা মাস্কে বের হওয়ায় ১৫ জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। এদিন গড়িয়া, বোড়াল-সহ রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু হয়েছে। এই পুর এলাকায় ৩ দিনের জন্য বাজার বন্ধ থাকছে। 

বৃহস্পতিবারও একইভাবে চলেছে ধরপাকড়। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুরে গ্রেফতার করা হয় ৮৪ জনকে।  উত্তর ২৪ পরগনার বারাসাতে গ্রেফতার হয় ৬০ জন। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় বিভিন্ন জেলায় কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। শুরু হয় ধড়পাকড়ও।  বৃহস্পতিবার থেকে শনিবার, রাজপুর সোনারপুর  পুরসভা এলাকায় সব বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


পুর এলাকার ১৯টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাসিন্দারা যাতে করোনা বিধি মেনে চলেন, তার জন্য কড়া পদক্ষেপ করেছে প্রশাসন।  রাস্তায় রাস্তায় চলছে পুলিশের টহল, মাইকে প্রচার।  বৃহস্পতিবার  সোনারপুর বাজার, হরিণাভী, রাজপুর, নরেন্দ্রপুর সহ একাধিক এলাকায়  অভিযান চালায় পুলিশ।  মাস্ক না পরে বেরনোর অভিযোগে সোনারপুর থানা গ্রেফতার করে ৪২ জনকে।  আরও ৪২ জনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানা। 

তবে রাজপুর সোনারপুর পুর এলাকায় এদিনও দেখা যায়, অনেকের মুখেই মাস্ক নেই।  এই পরিস্থিতিতে করোনা বিধি সম্পর্কে মাইকে প্রচার করেন সোনারপুর থানার আইসি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget