এক্সপ্লোর

COVID Vaccine for Children: মার্চেই ১২ থেকে ১৪ বয়সিদের টিকা! ঝুঁকি কমবে বলে আশাবাদী চিকিৎসকরা

COVID Vaccine for Children: করোনার (COVID Pandemic) বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই শিশুদের টিকাকরণ শুরু হয়েছে। ধাপে ধাপে ভারতও সেই পথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: আগামী দু’মাসের মধ্যেই ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ (COVID Vaccine) শুরু হতে পারে। মার্চের মাঝামাঝি শুরু হতে পারে টিকাকরণের (Vaccination for Children) পরবর্তী ধাপ। দেশের নিয়ন্ত্রক সংস্থার তরফে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। নতুন বছরের শুরু থেকে ১৫ থেকে ১৭ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ওই বয়সি ৩ কোটি ছেলেমেয়ে টিকা পেয়েছে। আরও চার কোটির টিকাকরণ হওয়া বাকি। তা সম্পন্ন হলেই পরবর্তী ধাপে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে।

করোনার (COVID Pandemic) বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই শিশুদের টিকাকরণ শুরু হয়েছে। ধাপে ধাপে ভারতও সেই পথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই শিশু বিশেষজ্ঞ জয়দেব রায় এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগেই বলেছিলাম, ১৫ ঊর্ধ্বদের পর ছোটদের টিকা দিতে হবে। ২ বছরের ঊর্ধ্বে যারা, তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগ কিন্তু আগে থেকেই হয়ে রয়েছে। তাই ধীরে ধীরে ছোটদেরও টিকা দেওয়ার কাজ শুরু করতে হবে।’’

আরও পড়ুন: COVID-19 Vaccination: ইচ্ছের বিরুদ্ধে কাউকে করোনা টিকা নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

শিশুদেরো করোনার টিকা দেওয়া সমান জরুরি বলে মনে করছেন চিকিৎসক। তাঁর কথায়, ‘‘ছোটদের নিভৃতবাসে রাখার অনেক অসুবিধা। তাদের থেকে বড়রাও সংক্রমিত হতে পারেন। আবার করোনার ঢেউয়ের দাপট যখন কমবে, তখন নীচু ক্লাসগুলিও খুলে যাবে স্কুলে। তাই টিকা হয়ে গেলে মা-বাবার চিন্তা কিছুটা হলেও কমবে।’’

 রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেল শিশুদের উপর করোনার তেমন প্রভাব এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি বলে মনেকরছেন বিশেষজ্ঞরা। কিন্তু জয়দেব রায়ের বক্তব্য, ‘‘এখনও পর্যন্ত করোনা আক্রান্ত কোনও শিশুর অবস্থা গুরুতর হতে দেখা যায়নি সে ভাবে। তবে প্রথম দুই ঢেউয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে, শুরুতে পরিস্থিতি গুরুতর না হলেও, পরবর্তী কালে শিশুদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। তাই টিকার নিরাপত্তা থাকলে, ঝুঁকি অনেকটা কমবে।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget