এক্সপ্লোর

Covid19 Booster Dose: ‘পুরনো দামেই কোভ্যাকসিন ও কোভিশিল্ড,' সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালের সংগঠনের

বেসরকারি হাসপাতালের সংগঠনের দাবি, এখনও পর্যন্ত তাদের কাছে যে স্টক রয়েছে তা পুরনো দামেই কেনা হয়েছিল।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ‘পুরনো দামেই কোভ্যাকসিন (Covaxin vaccine) ও কোভিশিল্ডের (Covishield) বুস্টার ডোজ’। সূত্রের খবর,  ভ্যাকসিনের পুরনো স্টক রয়েছে বেসরকারি হাসপাতালগুলিতে। বেসরকারি  হাসপাতালগুলির সংগঠনের বৈঠকে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো দামেই কোভ্যাকসিন ও কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হবে। সোমবার থেকে রাজ্যে ১৮ ঊধ্বর্দের বুস্টার ডোজ, প্রাথমিক সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালের।

বেসরকারি হাসপাতালের সংগঠনের দাবি, এখনও পর্যন্ত তাদের কাছে যে স্টক রয়েছে তা পুরনো দামেই কেনা হয়েছিল। ফলে স্বাস্থ্য দফতর বা স্বাস্থ্য মন্ত্রক থেকে নির্দেশ না এলে এবং এই পরিস্থিতি মীমাংসার কোনও রাস্তা না জানানো হলে পুরনো দামেই সোমবার থেকে ভ্যাকসিন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে স্বাস্থ্য দফতরের। সূত্রের খবর, এই দামের বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে।

কোভ্যাক্সিন, কোভিশিল্ডের দাম: একলাফে অনেকটাই দাম কমল কোভ্যাক্সিন (Covaxin vaccine), কোভিশিল্ডের (Covishield)। ১২০০ টাকা থেকে কমে কোভ্যাক্সিনের দাম হচ্ছে ২২৫টাকা। বেসরকারি হাসপাতালে ২২৫ টাকায় মিলবে কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক।  ১৫০টাকার বেশি নেওয়া যাবে না সার্ভিস চার্জ, জানিয়ে দিল কেন্দ্র। ১২০০ টাকা থেকে কমে কোভ্যাকসিনের দাম হচ্ছে ২২৫ টাকা। বেসরকারি হাসপাতালে ২২৫টাকাতেই মিলবে কোভিশিল্ড। ৬০০ টাকা কমে ২২৫ টাকায় মিলবে কোভিশিল্ড, জানাল সিরাম। 

দাম কমল ভ্যাকসিনের: ১০ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে ১৮- ঊর্ধ্বদের বুস্টার ডোজ (Booster Dose। তার আগে ভ্যাকসিনের দাম নিয়ে বড় ঘোষণা করল দুই সংস্থা। সিরামের পক্ষ থেকে এদিন আদার পুনাওয়ালা ট্যুইটারে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গেে আলোচনার পর কোভিশিল্ডের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বেসরকারি হাসপাতালে প্রতি ডোজ কোভিশিল্ড ৬০০ টাকার পরিবর্তে মিলবে ২২৫। ১৮ -ঊর্ধ্বদের সবার জন্য বুস্টার ডোজ দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একইসঙ্গে ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা ইল্লা জানিয়েছেন, ১২০০ টাকা থেকে কমিয়ে কোভ্যাক্সিনের দাম ২২৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget