এক্সপ্লোর

Bankura News: রাতের অন্ধকারে গোয়াল থেকে চুরি ৮ টি গরু, পাচার নাকি? তোলপাড় বাঁকুড়ায়

Cow Theft: গরু পাচারের মামলার তদন্তে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যেই গোয়াল থেকে একের পর এক গরু চুরির অভিযোগে তোলপাড় বাঁকুড়ার খিরি গ্রামে।আজ সকাল থেকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

তুহিন অধিকারী, বাঁকুড়া: গরু পাচারের (cow theft) মামলার তদন্তে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যেই গোয়াল থেকে একের পর এক গরু চুরির অভিযোগে তোলপাড় বাঁকুড়ার (bankura) খিরি গ্রামে। আজ সকাল থেকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই চুরির সঙ্গে গরু পাচার চক্রের কোনও যোগ রয়েছে কিনা, তাও দেখা হচ্ছে। 

কী অভিযোগ?
বাঁকুড়ার কোতুলপুর থানার প্রান্তিক গ্রাম খিরি। গ্রামের অধিকাংশ পরিবারই কৃষিজীবী। ফলে প্রায় প্রত্যেক বাড়িতেই লাঙল টানার জন্য গরুর প্রতিপালন হয়। অধিকাংশ পরিবারেরই খোলা জায়গায় গোয়াল। এতদিন গ্রামে সে অর্থে কখনও গরু চুরির ঘটনা না ঘটায় নিশ্চিন্তে সেই খোলা গোয়ালেই গরু বেঁধে রাখতেন গ্রামের মানুষ। কিন্তু গত কাল রাত থেকেই হঠাৎ গণ্ডগোল। স্থানীয়দের দাবী,  রাত একটা-দেড়টার মাঝামাঝি দুষ্কৃতীরা একের পর এক বাড়ির গোয়ালে হানা দিয়ে চুপিসাড়ে মোট আটটি গরু খুলে নিয়ে যায়। তাঁদের ধারণা, গ্রামের অদূরে দাঁড়িয়ে থাকা গাড়িতে সেই গরু তুলে অন্যত্র নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। শুধু একটি ছোট ভুল। গাড়িতে যেখানে গরুগুলি বোঝাই করা হচ্ছিল, সেখানে ভুল করে দুষ্কৃতীরা একটি গরুকে বেঁধে রেখে চম্পট দেয়। আজ সকালে, স্থানীয়রা উঠে গোয়ালে গরুগুলিকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। তখনই চোখে পড়ে গ্রামের অদূরে একটি ফাঁকা জায়গায় একটিই গরু বাঁধা রয়েছে। ঘটনাস্থলে ভেজা মাটিতে চাকার দাগ দেখে স্থানীয়দের ধারণা হয়, পিক আপ ভ্যান জাতীয় কোনও গাড়িতে তুলে গরুগুলিকে অন্যত্র পাচার করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়দের দাবী, এই গরু চোর-চক্রের সঙ্গে পাচারকারীদের যোগ থাকতে পারে। পুলিশ সব দিকই খতিয়ে দেখছে। 

গরু পাচার তদন্তে...
উল্লেখ্য, এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল, সায়গল হোসেনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করল ইডি-ও। সূত্রের খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজত নিতে আবেদন করেছে ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এর মধ্যেই আবেদন জানিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আসানসোল জেল থেকে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেকট। গরু পাচারের টাকা কোথায় গেল, তারই হদিশ পেতে চাইছে ইডি। সূত্রে খবর, এর মধ্যেই সিবিআইয়ের কাছ থেকে সব রকম তথ্য় ও নথি সংগ্রহ করেছে ইডি। তদন্তকারীরা জানাচ্ছেন, গরু পাচারের থেকে বিপুল অঙ্কের টাকা পাচারকারীদের থেকে সায়গল হোসেনের মাধ্যমে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে গিয়েছিল। সেই টাকা গেল কোথায়? জানতে আসানসোল জেল থেকে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে এসে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

আরও পড়ুন:ফের নিয়োগ-দুর্নীতির অভিযোগ, জড়াল মন্ত্রীর নাম, এবার কোথায়?




 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget