এক্সপ্লোর

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

Arjun Singh On CPM Book Stall Vandalized: রাজ্যের একাধিক জায়গায় সিপিএম-এর বুকস্টল ঘিরে উত্তেজনা, কী প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহের ?

কলকাতা: রাজ্যের একাধিক জায়গায় সিপিএম-এর বুকস্টল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কুলপি, বীজপুর, এন্টালি থেকে উঠে এসেছে একের পর এক অভিযোগ। কোথাও রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও বুক স্টল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী  অর্জুন সিংহ।

আরও পড়ুন, আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি

“যারা টুকরে টুকরে স্লোগানকে সমর্থন করে, তাঁদের দেশে জায়গা নেই”

বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, ‘দুর্গা উৎসব করে বোর্ড লাগাক, আমাদের কোনও অসুবিধা নেই। যে লোক….কার্ল মাক্সের কথা বলবে, লেলিনের কথা বলবে, যাকে রাশিয়াতে কেউ কথা বলে না, তার এখানে বই বিক্রি করবে, দিমাগী নক্সাল তৈরি করবে…যারা দেশকে ক্ষতি করে, দেশকে টুকরো হওয়ার স্লোগানকে সমর্থন করে, তাঁদেরকে আবার ভারতবর্ষে রাখার কোনও জায়গা হয় না।’

সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ

উত্তর ২৪ পরগনার বীজপুরে রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে  আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বীজপুর পানপুর এরিয়া কমিটির অন্তর্গত চারাপোলে শাখা অফিসের সামনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।বীজপুর-পানপুর গ্রামীণ এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী বলেছেন, ‘গভীর রাতে বিজেপির দুষ্কৃতী দ্বারা, আমাদের দীর্ঘ ১৫ -১৬ বছরের যে বুকস্টল, এই শারদীয়ার সময় যে বুকস্টল আমরা করি,..সেই কেন্দ্রকে প্রথমে ভাঙা হয়, এবং ভেঙে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়।’

বুক স্টল তৈরিকে কেন্দ্র করে কুলপিতেও উত্তেজনা

বুক স্টল তৈরিকে কেন্দ্র করে কুলপিতেও উত্তেজনা তৈরি হয়েছে। বুক স্টল তৈরির সময় ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ার অভিযোগ। ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম। ঘটনার প্রতিবাদে কুলপি থানার দ্বারস্থ হয়েছে সিপিএম নেতৃত্ব। ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই, অভিযোগ অস্বীকার করে দাবি বিক্ষোভকারীদের  সাধারণ হিন্দুদের পক্ষ থেকেই এই প্রতিবাদ, দাবি বিক্ষোভকারীদের।

এন্টালিতে সিপিএমের বুক স্টল করতে বাধা

এন্টালিতে সিপিএমের বুক স্টল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।"দোকান ঘিরে স্টল তৈরি করছিল সিপিএম, স্থানীয়রাই তাদের বাধা দেয়", এই অভিযোগ তুলেছে কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতি। এই কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতিই 'বাম বধে'র হুঁশিয়ারি দিয়ে ফ্লেক্স টাঙিয়েছিল। পুজোয় বামেদের স্টল বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফ্লেক্স লাগানো হয় বলে খবর।

Advertisement

সেরা শিরোনাম

ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
SFI-ABVP Clash: ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম
ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম
Advertisement

ভিডিও

Samik Bhattacharya:
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget