এক্সপ্লোর

Biman Bose Hospitalised: অসুস্থ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, ভর্তি হাসপাতালে

Biman Bose News: তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। 

কলকাতা: অসুস্থ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সোমবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন শেক্সপিয়র সরণির বেসরকারি হাসপাতালে। তিনদিন ধরে জ্বর রয়েছে তাঁর শরীরে। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুস বিশেষজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞর অধীনে কেবিনে চিকিৎসাধীন বিমান বসু। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। (Biman Bose Hospitalised)

জানা গিয়েছে, তিন দিন আগে জ্বর এসেছিল বর্ষীয়ান সিপিএম নেতার, সর্দি-কাশিও হয়। সেই জ্বর না নামাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কোনও সংক্রমণ থেকে জ্বর হয়েছে কি না, পরীক্ষা করে দেখা হবে। তবে আপাতত স্থিতিশীল রয়ছেন বিমান। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তিন দিন ধরে জ্বর। জ্বর না নামাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ কিছু পরীক্ষা হবে বিমানের। দুপুরে চিকিৎসকরা সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন, কী ভাবে চলবে চিকিৎসা। (Biman Bose News)

শরীরে জ্বর নিয়েই উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিমান। সোমবার রাতে কলকাতায় ফিরতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর শ্বাসকষ্টও হচ্ছিল বলে জানা গিয়েছে। কবে বিমানকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে, এখনও পর্যন্ত তা জানা যায়নি। তবে বর্ষীয়ান নেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন দলের কর্মী-সমর্থকেরা। তাঁর সুস্থতা কামনা করছেন সকলেই। 

৮৪ বছর বয়সেও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বিমান। বামফ্রন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি, দলীয় কর্মসূচিতেও নিয়মিত দেখা যায় তাঁকে। একদিন আগেও, অসুস্থ শরীরে বক্তৃতা করতে শোনা যায়। মানুষের কাছে যেতে, মানুষের সঙ্গে কথা বলতে হবে বলে নেতা-কর্মীদের বার্তা দেন তিনি। অনেকে দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলেও, দলের সর্বক্ষণের কর্মী হতে দ্বিধা রয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে সর্বক্ষণের কর্মী অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন।

এহেন বিমানের স্বাস্থ্য নিয়ে যারপরনাই উদ্বিগ্ন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। কারণ গত কয়েক মাসে পর পর ধাক্কা খেয়েছে বাম শিবির। গত ৮ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই ধাক্কা সামলানোর আগেই ১২ সেপ্টেম্বর মারা যান সীতারাম ইয়েচুরি। জাতীয় স্তরে বেশ কিছু বছর ধরে লালপতাকার ধারক বাহকের ভূমিকা পালন করছিলেন তিনি। BJP বিরোধী I.N.D.I.A শিবিরে বামেদের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন সীতারামই। সেই আবহে বিমান অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে। তিনি সুস্থ হয়ে আবার কাজে ফিরুন, কামনা করছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget