এক্সপ্লোর

Minakshi Mukherjee: তৃণমূলের পর এবার CPM ! মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা, কারণ কী ?

Minakshi Mukherjees Convoy Attacked : দুর্নীতির অপরাধে তৃণমূলের নেতারা ধরা পড়তেই 'ডিমের মার' জুটছে কপালে। এবার সিপিএম নেত্রীকেও ডিম ছুঁড়ল জনতা।

কলকাতা : বঙ্গ রাজনীতিতে এখন নতুন ট্রেন্ড 'ডিম থেরাপি'। শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, তারপর থেকে একের পর এক ছোটো বড় নেতাদের ডিম বৃষ্টি উপহার দিয়েছেন সাধারণ মানুষ। দুর্নীতির অপরাধে তৃণমূলের নেতারা ধরা পড়তেই 'ডিমের মার' জুটছে কপালে। ক্ষুব্ধ জনতা অপেক্ষায় থাকেন কখন এভাবে সবক শেখাবেন। কিন্তু তৃণমূলের পর এবার এই তালিকায় ঢুকে পড়ল সিপিএমও। শীতলকুচিতে ডিম ছোড়া হল সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। 

তৃণমূলের পর এবার ডিম থেরাপি সিপিএম-এর উপর। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা। শীতলকুচিতে এক সিপিএম কর্মীর রহস্যমৃত্যু হয়। কয়েক দিন আগে ওই এলাকায় মন্টু মিঞার নদী থেকে দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। মৃতের বাড়িতেই দেখা করতে যান মীনাক্ষী। পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেরে ফেরার সময়ই হামলার অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনেন সিপিএম নেত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।                 

রাজ্যে বিরোধী নেতাদের ঘিরে ‘ডিম থেরাপি’ বিতর্কের আবহে এবার কোচবিহারের শীতলখুচিতে ডিম আক্রমণের মুখে পড়লেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গোটা ঘটনাটি তিনি তাঁর ফোনে রেকর্ড করেন। তিনি ক্ষুব্ধ জনতাকে জিজ্ঞাসা করেন তাঁর দোষ কোথায় ? তিনি গাড়ির ভেতর থেকে বলেন যারা এই কাজটি করেছেন তাঁদের এখুনি গ্রেফতার করতে হবে। একটি ভিডিও বার্তায় সিপিএম নেত্রী জানান, ''মন্টু মিঞা, সে খুন হয়েছে, তার পরিবারের আশঙ্কা। এই শীতলকুচি থানা, যবে থেকে তার মৃতদেহ পাওয়া গেছে, তার অভিযোগ নেয়নি। কীভাবে ময়নাতদন্ত হয়েছে তার ঠিক নেই। গতকাল সারাদিন যখন আমাদের উকিলরা, কমরেডরা থেকে যখন ফিরে গেছে , যখন আমরা তদারকি শুরু করেছি তখন অভিযোগ নিয়েছে। একই জায়গাতে একটি পরিযায়ী শ্রমিক, মুম্বাইতে থাকে, মারা গেছে ৩ তলা থেকে পড়ে। তার পরিবারের দাবি, যারা নিয়ে গিয়েছিল, যাদের সঙ্গে কাজ করত, কেউ ফোন ধরছেন না, কিছু করছেন না। একটা লাশের জন্য অসহায় মা-বাবা বাড়ির উঠোনে অপেক্ষা করছে। SIR-এ লক্ষ লক্ষ মানসূহের নাম বাদ আছে, চাষীদের সমস্যা, সবকিছু নিয়ে আমাদের আজ DM ঘেরাও আছে। ডেপুটেশন আছে। তার মাঝখানে বিজেপির এই অসভ্যতামি। একে পশ্চিমবঙ্গের শাসন বলে?''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Chorbagan Sarbojanin : চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
Calcutta High Court: যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget