এক্সপ্লোর

Shatarup Ghosh: 'পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ হয় না, শিক্ষক নিগ্রহ হয়', কাকদ্বীপের ঘটনায় আক্রমণ শতরূপের

Kakdwip School Incident: ঘরে ঢুকে মারধর করার ফুটেজ ডিলিট করা হয়েছে বলে দাবি আক্রান্ত শিক্ষকের। মারধরের জেরে আতঙ্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

কাকদ্বীপ : ঘাড়ধাক্কা দেওয়া হয়েছে তাঁকে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এমনকী সিসি ক্যামেরার ফুটেজও ডিলিট করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ঘরে ঢুকে মারধর করার ফুটেজ ডিলিট করা হয়েছে বলে দাবি আক্রান্ত শিক্ষকের। মারধরের জেরে আতঙ্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অভিযুক্তর বাড়ি স্কুলের পাশেই, তাই স্কুলে এসেও ভয় কাটছে না তাঁর। স্কুলের ঘরে ঢুকে শাসক নেতা মারধর করেছেন বলে অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। কাকদ্বীপের স্কুলে তৃণমূল নেতার এহেন গুন্ডাগিরির ঘটনায় রাজ্যে শোরগোল পড়ে গেছে। আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

এ প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, "তৃণমূলকে যতদিন না বাংলার মানুষ বাংলা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, ততদিন ধরে তৃণমূল নেতারা এভাবে ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষককে বের করাটা চালিয়ে যাবেন। এটা নিয়ে আক্ষেপ করা যেতে পারে, কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ হয় না, শিক্ষক নিগ্রহ হয়। গত ১৪ বছর ধরে এটাই আমরা দেখছি। আরাবুল শিক্ষককে জগ ছুড়ে মারছে। ১৪ বছরে ক্যাম্পাসে কত শিক্ষককে আমরা মার খাওয়া দেখলাম, তা নিয়ে বই লেখা হয়ে যাবে। না মুখ্যমন্ত্রীর লজ্জা আছে, না কোনও অনুশোচনা।"   

ঘটনাটা ঠিক কী হয়েছিল ? যা জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পাল বলেন, "বিষয়টা হল শিক্ষামূলক ভ্রমণ ঘিরে। পাশাপাশি দুটি স্কুলের শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে। আমি বললাম নিশ্চয়ই হবে, বায়োলজি এবং জিওগ্রাফির উপরে হবে। বিদ্যালয়ের প্রেসিডেন্ট তিনি কিন্তু চাইছিলেন না, এই ট্যুরটা হোক। ট্যুরটা যদি হয় তাহলে নভেম্বর মাসে। কেন তাঁর নিজস্ব কী ব্যক্তিগত স্বার্থ রয়েছে জানি না। ট্যুর সম্পর্কে মিথ্যা কথা লিখে, আমার সম্বন্ধে অভিযোগ করে, তাঁরই সই ...প্রেসিডেন্ট আমাকে দিয়ে বলছেন, রিসিভ করে নিন। তখন আমি বললাম, এ তো সম্পূর্ণ মিথ্যা কথা। আমি রিসিভ করতে পারব না। তখন বলেন, কেন করবেন না ? অবশ্যই করতে হবে। জোর-জবরদস্তি করা শুরু করেন। এরপর ধাক্কা মারতে মারতে বারান্দ দিয়ে গেছেন..এই করিডর দিয়ে। আমি একটু আত্মরক্ষার চেষ্টা করেছিলাম। ধাক্কা মেরে রাস্তার উপরে এসডিপিও অফিসের সামনে...তিনি এবার তিনি গ্রিলটা লাগিয়ে দিলেন।" Shatarup Ghosh 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget