এক্সপ্লোর

CPM কর্মীকে জোর করে TMC সভায় নিয়ে যাওয়ার চেষ্টা, রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ

প্রতিবাদে গতকাল রাতে এলাকায় বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। হরিশ্চন্দ্রপুর থানায় তৃণমূল প্রার্থী-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

মালদা: সিপিএম কর্মীকে জোর করে তৃণমূলের সভায় নিয়ে যাওয়ার চেষ্টা, রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসকদলের প্রার্থী ও তাঁর দলবলের বিরুদ্ধে। আহত বাম কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, সিপিএম কর্মী মজিবুল রহমানের ওপর হামলা চালানো হয় পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী মকরম আলির নেতৃত্বে। প্রতিবাদে গতকাল রাতে এলাকায় বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। হরিশ্চন্দ্রপুর থানায় তৃণমূল প্রার্থী-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে শাসকদল। 

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে লাউদোহা থানার পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক - আমরা বিজেপি করি বলে, আমাদের থাপ্পড় মেরে চলে যাবে ক্যান্ডিডেটকে? আর আপনি বললেন ইনভেস্টিগেশন হবে! ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। 

ধর্না, বিক্ষোভ, স্লোগান, পুলিশ অফিসারের সঙ্গে বিধায়কের তর্কাতর্কি! পঞ্চায়েত ভোটের মুখে গেরুয়া শিবিরের প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! আর সেই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর! পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই জায়গায় জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র ছবিটা একই। অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল। শুক্রবার রাতে পাণ্ডবেশ্বরের প্রতাপপুর পঞ্চায়েত এলাকায় বিজেপির ২ প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে ব্লক তৃণমূল সভাপতি ও তাঁর দলবলের বিরুদ্ধে। আর সেই ঘটনা ঘিরে তেতে ওঠে পরিস্থিতি। 

এলাকায় ছুটে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুরু হয় অবস্থান-বিক্ষোভ। লাউদোহা থানার পুলিশ পৌঁছতে, পরিস্থিতি আরও তেতে ওঠে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক।পঞ্চায়েত ভোটের মুখে রাজনৈতিক 'সন্ত্রাস'চরমে তৃণমূল ও বিজেপির চাপানউতোর । লাউদোহা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। থানার ওসির আশ্বাসে শেষপর্যন্ত অবস্থান-বিক্ষোভ তুলে নেয় বিজেপি। তবে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছে গেরুয়া শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: দিদি শুধু অভিষেক-অভিষেক করলে তো মুশকিল, ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদি শুধু অভিষেক-অভিষেক করলে তো মুশকিল, ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
Madan Vs Abhishek: '২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক
'২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget