এক্সপ্লোর

Cyber Scam: গিফটের লোভ দেখিয়ে প্রতারণা ! ঝাঁ-চকচকে অফিসের আড়ালে রমরমিয়ে চলছিল স্ক্যাম

Cyber Crime: যাঁরা নতুন কিছু কিনেছেন তাঁদের নম্বর জোগাড় করে ফোন করতেন মহিলারা। তারপর দেখানো হতো গিফটের লোভ। এরপর ছলেবলে হাতিয়ে নেওয়া হয় টাকা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি এক অভিনব ধরনের সাইবার স্ক্যামের ঘটনা প্রকাশ্যে এসেছে। রীতিমতো অফিস তৈরি করে চলছিল প্রতারণা। যাঁরা নতুন কিছু কিনেছেন, যেমন- গাড়ি কিংবা বাড়ি অথবা আসবাবপত্র, কোনও বৈদ্যুতিন জিনিস, এইসব জিনিস কিনলে, সেইসব ক্রেতাদের ফোন নম্বর জোগাড় করা হতো। এরপর এইসব ব্যক্তিদের ফোন করতেন মহিলারা। প্রলোভন দেখানো হতো। বলা হতো, ওই ব্যক্তিরা উপহার পাবেন। আর তার জন্য সামান্য কিছু টাকা দিতে হবে। এভাবে একবার যদি কিউআর কোডের ফাঁদে ফেলা যেত, তাহলেই কেল্লাফতে। অ্যাকাউন্ট ফাঁকা হতে বেশি সময় লাগত না। 

আসানসোল দুর্গাপুর অঞ্চল থেকে এই জাতীয় বেশ কিছু অভিযোগ আসছিল। তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। দুর্গাপুরের বেনাচিতি বাজারের কমলপুর এলাকায় হানা দিয়ে একটি চারতলা বিল্ডিংয়ে এক অফিসের হদিশ পান তদন্তকারী আধিকারিকরা। চারতলা বাড়ির যে তলায় সাইবার প্রতারণার এই অফিস ছিল সেখানে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় সাতজন মহিলাকে। তাঁদের মধ্যে পাঁচজনকে ছেড়ে দেওয়া হলেও, দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁদের আদালতে পেশ করা হবে এবং এই দুই সন্দেহভাজন মহিলাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। 

এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে, এই অফিস কারা তৈরি করেছিল, মালিক কে, কীভাবে চলত পুরো প্রতারণা চক্র, কাদের থেকে কত টাকা হাতানো হয়েছে, এই সাইবার প্রতারণার ফাঁদে ঠিক কী কী চলছিল, সবটাই খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। 

পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই দেখা গিয়েছে এই সাইবার প্রতারণার জাল। লোভের বশবর্তী হয়ে একবার ফাঁদে পা দিলে আর রক্ষে নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ফাঁকা হতে বিশেষ সময় লাগবে না। এইসব প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সরকারের তরফেও বারংবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। কোনও অজানা, অচেনা লিঙ্কে ক্লিক না করা, অপরিচিত নম্বর থেকে ফোন বা মেসেজ এলে তাতে সাড়া না দেওয়া, ব্যাঙ্কের নাম করে ফোন, সরকারি কোনও দফতরের নাম করে ফোন, প্রিয়জনের বিপদ হয়েছে এমন খবর দিয়ে ফোন- এইসবের মাধ্যমে টাকা চাইলে অবিলম্বে বুঝতে হবে এগুলি আদতে প্রতারণার ফাঁদ। একবার পা দিলে আর রক্ষা নেই। 

সেরা শিরোনাম

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget