Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
বৃহস্পতিবার দশমীতেই প্রতিমা নিরঞ্জন ও বর্ণাঢ্য শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু প্রকৃতি বিরূপ । তাই পিছিয়ে গেল চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা।

ঘূর্ণিঝড় 'আকভান'-এর জেরে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। আগামীকাল, শুক্রবার , দুর্যোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই শঙ্কাতেই পিছিয়ে গেল চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা। গতকাল , বুধবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। হুগলির চন্দননগর সহ বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার দশমীতেই প্রতিমা নিরঞ্জন ও বর্ণাঢ্য শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু প্রকৃতি বিরূপ । তাই পিছিয়ে গেল চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা।
এই সিদ্ধান্তের কথা জানিয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। নিরঞ্জনের সময় বর্ণাঢ্য শোভাযাত্রা করা এমন বৃষ্টিতে কার্যত সম্ভব নয়। তাছাড়া এমন দুর্যোগের মধ্যে গঙ্গায় প্রতিমা নিরঞ্জন দেওয়ায় ঝুঁকি তো থাকেই। তাই সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার শোভাযাত্রার না হলেও, আশাহত হওয়ার কিছু নেই। তা হবে আগামী রবিবার। রবিবার সন্ধে ৬টা থেকে এই আলোক-শোভাযাত্রা হবে ।
হুগলির চন্দননগরে বিসর্জনের শোভাযাত্রা দেখতেই আসেন হাজার হাজার মানুষ। দর্শনার্থীদের সঙ্গে সঙ্গে এবার চন্দননগরে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর দের ভিড়ও যথেষ্ট। সকলেই যাতে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে উপভোগ করতে পারেন, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত। চন্দননগর ছাড়াও বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটিও একই সিদ্ধান্ত নিয়েছে। বিসর্জনের শোভাযাত্রা পিছিয়ে দিয়েছে হাওড়ার জনপ্রিয় জগদ্ধাত্রী পুজো পল্লিবাসীবৃন্দও। তারাও রবিবার প্রতিমা নিরঞ্জন করবে।
বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত ঘূর্ণিঝড় 'আকভান' ক্রমেই এগোচ্ছে ভারতীয় উপকূলের দিকে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শুক্রবার দুপুরে নরসাপুর ও পুরীর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে 'আকভান'। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। 'আকভান'-এর প্রভাবে পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টি বাড়তে পারে। সতর্ক করা হয়েছে উপকূরবর্তী এলাকাগুলিকে। একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেনের সময়সূচি বদল করেছে ইস্ট কোস্ট রেল আকভানের প্রভাবে কলকাতায় হতে পারে তুমুল বৃষ্টিপাত। মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, বললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ।
Before You Go
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda






















