এক্সপ্লোর

Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?

ভারতীয় মৌসম ভবনের (IMD) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়া প্রায় তিন ঘণ্টা ধরে চলতে পারে। ইতিমধ্যেই শক্তিশালী ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী সমুদ্র

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভানকে ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। শুক্রবার সকাল থেকেই ওড়িশার উপকূলে শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া বা ল্যান্ডফল। ভারতীয় মৌসম ভবনের (IMD) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়া প্রায় তিন ঘণ্টা ধরে চলতে পারে। ইতিমধ্যেই শক্তিশালী ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী সমুদ্র। একাধিক এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

তবে স্থলভাগে প্রবেশের আগেই শক্তি কিছুটা কমেছে ঘূর্ণিঝড় আকভানের। অতি প্রবল ঘূর্ণিঝড়ের পর্যায় থেকে শক্তি হারিয়ে এটি এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কিন্তু শক্তি কমলেও বিপদ পুরোপুরি কাটেনি। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং উপকূলবর্তী এলাকায় জল জমার আশঙ্কা থাকছেই। বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার বিস্তীর্ণ এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কোথায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় আকভান?

IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে গোপালপুরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করছে আকভান। শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হওয়ার খবর সামনে আসে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে আনুমানিক তিন ঘণ্টা সময় লাগতে পারে।

শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। গত ছ'ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। গোপালপুর থেকে প্রায় ১৩০ কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়ের কেন্দ্র।

স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত।

ওড়িশা-অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি

আকভানের প্রভাবে প্রবল বৃষ্টির আশঙ্কায় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। শ্রীকাকুলামের সোমপেটা উপকূলে ইতিমধ্যেই বড় বড় ঢেউ আছড়ে পড়তে দেখা গিয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ওড়িশায় পরিস্থিতি মোকাবিলায় বড়সড় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রায় ২ লক্ষ ৯৮ হাজার ৬৭৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের জন্য তৈরি করা হয়েছে ২,৫২৩টি ত্রাণশিবির। পাশাপাশি আরও ৯,৩৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় মোট ৪২৩টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

বাংলায় কী প্রভাব পড়বে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

 

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব সরাসরি বাংলার উপকূলে পড়ার আশঙ্কা না থাকলেও এর জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

IMD-র ২০ নভেম্বরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ নভেম্বরও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়ার পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরে সতর্কতামূলক সংকেত জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কবে কাটবে দুর্যোগ?

শুক্রবার ও শনিবার আকভানের প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারাবে বলে পূর্বাভাস। তবে তার প্রভাবে তৈরি হওয়া বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে কি না, সেদিকে নজর রাখছে আবহাওয়া দফতর।

উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে সমুদ্রের কাছাকাছি যাওয়া বা জল জমে থাকা রাস্তায় চলাচল এড়িয়ে চলাই নিরাপদ। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget