এক্সপ্লোর

Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ঘূর্ণিঝড় আকভানের সতর্কতা! ওড়িশার ৬ জেলায় ১৯ থেকে ২১ নভেম্বর বন্ধ স্কুল-কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রও বন্ধ রাখার নির্দেশ

কলকাতা : বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত ঘূর্ণিঝড় 'আকভান' ক্রমেই এগোচ্ছে ভারতীয় উপকূলের দিকে। সকাল থেকে বৃষ্টি শুরু পুরীতে। শুক্রবার দুপুরে নরসাপুর ও পুরীর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে 'আকভান'।  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড় সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। রাজ্যের ছয়টি জেলায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়া ও শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। 

ছয়টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল ওড়িশা সরকার। সেগুলি হল গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া এবং কান্ধামাল। এই জেলাগুলির সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বন্ধ থাকবে। প্রাথমিকভাবে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা বাড়ানো হতে পারে। ওড়িশা সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে ছুটি বাড়ানো হতে পারে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসকরা। 

শুধু এই ছয়টি জেলা নয়, ওড়িশার বাকি জেলাগুলির প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ ত্রাণ কমিশনারের দফতরের তরফে সমস্ত জেলার কালেক্টরদের স্থানীয় পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। কোথাও পরিস্থিতির অবনতি হলে প্রয়োজন অনুযায়ী স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন সংশ্লিষ্ট কালেক্টররা। ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ করেছে ওড়িশা প্রশাসন।

শুক্রবার দুপুরে পুরীর কাছাকাছি ল্যান্ডফল হলে, ঝড়ের সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০–১০০ কিমি এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত হতে পারে । বৃষ্টিপাত হতে পারে পুরী এবং সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে । ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। 

কয়েক জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। এদিকে স্থলভাগে আঘাত হানার সময়, স্বাভাবিক এর থেকে ০.৫ থেকে ১.২ মিটার উঁচু ঢেউ উঠতে পারে  পুরীতে।  নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে এবং এর পাশাপাশি সমুদ্র অত্যন্ত উত্তাল থেকে উত্তাল থাকতে পারে। ইতিমধ্যেই প্রশাসন  ওড়িশায় উপকূলীয় জায়গায় সতর্কতা জারি করেছে । ক্রমাগত চলছে সতর্কতামূলক প্রচার।               

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget