এক্সপ্লোর

Cylone Arnab: 'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ

অন্যদিকে, দার্জিলিংয়ের উচ্চ এলাকা এবং সিকিমে তুষারপাত হতে পারে।  শিলাবৃষ্টি ও  তুষারপাত হওয়ার সম্ভাবনাও দেখছেন আবহবিদরা। 

'অর্ণব' নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ! তড়িঘড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে প্রশাসন। ভয়ে কাঁটা ওড়িশা , অন্ধ্র উপকূল। কিন্তু উপকূল থেকে বহু দূরে থাকা পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকাতেও পড়তে পারে অর্ণবের প্রভাব। এমনটাই বলছেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। উত্তরবঙ্গ ও সিকিমের আবহাওয়ায় ভাল রকমের প্রভাব পড়তে পারে। একদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা, জোড়া  প্রভাবে আগামী কয়েকদিনে পাহাড়ে র পরিবেশ প্রতিকূল হওয়ার আশঙ্কা রয়েছে।  আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে  বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, দার্জিলিংয়ের উচ্চ এলাকা এবং সিকিমে তুষারপাত হতে পারে।  শিলাবৃষ্টি ও  তুষারপাত হওয়ার সম্ভাবনাও দেখছেন আবহবিদরা। 

বেসরকারি আবহাওয়া বিশ্লেষক সংস্থা ওয়েদার আলটিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ ও সিকিমের আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে  পারে। তবে সব জায়গায় একই রকম আবহাওয়া থাকবে না। এলাকার উচ্চতা এবং স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে বৃষ্টিপাত ও তুষারপাতের ধরনে পার্থক্য দেখা যেতে পারে।

২৮ অক্টোবর থেকেই আবহাওয়ার পরিবর্তন?

পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর উত্তরবঙ্গের সমতল ও অপেক্ষাকৃত কম উচ্চতার এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য বৃষ্টিও হতে পারে। তবে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি, একাধিক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।   বৃষ্টির পরিমাণ সর্বত্র সমান হবে না।  বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে।   আকাশ মেঘলা থাকলে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। আগামী সপ্তাহে মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং-সিকিমে তুষারপাতের সম্ভাবনা

উত্তরবঙ্গের উঁচু পাহাড়ি এলাকা এবং সিকিমে পরিবেশ দুর্যোগপূর্ণ হতে পারে।  টুমলিং, সান্দাকফু এবং সংলগ্ন উচ্চ পার্বত্য অঞ্চলে ২৮ অক্টোবরের শেষ ভাগ থেকে ১ নভেম্বর পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি, বৃষ্টি ও তুষার একসঙ্গে মিশে পড়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, যাকে আবহাওয়ার পরিভাষায় স্লিট বলা হয়। এই সময়ে পাহাড়ের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। ঘন মেঘ, বৃষ্টি এবং তুষারপাতের কারণে কোনও কোনও এলাকায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। পাহাড়ি রাস্তায় যাতায়াতেও সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী সপ্তাহেও উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা থাকবে। তার জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই  যান চলাচল ব্যাহত হতে পারে। বিশেষ করে ভোর ও সকালের দিকে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। এর পাশাপাশি বজ্রবিদ্যুতের আশঙ্কাও থাকছে।  দার্জিলিং, সান্দাকফু, টুমলিং এবং সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখেই যাওয়া দরকার।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
Cyclone Akvan Breaking : ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, মেঘলা হল আকাশ, ঝেঁপে আসছে বৃষ্টি, ঘূ্র্ণিঝড় 'আকাভান' নিয়ে বড় আপডেট
Cyclone Akvan Breaking : ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, মেঘলা হল আকাশ, ঝেঁপে আসছে বৃষ্টি, ঘূ্র্ণিঝড় 'আকাভান' নিয়ে বড় আপডেট
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget