এক্সপ্লোর

Impact of Cyclone on Aviation: ঘূর্ণিঝড়ের প্রভাব উড়ানে, ব্যাহত একাধিক শহরের উড়ান পরিষেবা, বাতিল হয়েছে কলকাতা থেকে একাধিক বিমান

Flight Cancel: ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা থেকে বিশাখাপত্তনম একাধিক উড়ান বাতিল। বেশ কিছু উড়ানের সময়সূচি পিছিয়েছে, জানানো হয়েছে ইন্ডিগোর তরফে।

কলকাতা: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর জেরে প্রভাব উড়ানে। রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমে উড়ান পরিষেবা ব্যাহত। কলকাতা থেকে বিশাখাপত্তনম একাধিক উড়ান বাতিল। বেশ কিছু উড়ানের সময়সূচি পিছিয়েছে, জানানো হয়েছে ইন্ডিগোর তরফে। বিমান যাত্রীদের ফ্লাইট শিডিউল দেখে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ।

আরও পড়ুন: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের

ঘূর্ণিঝড়ের কারণে বিমান পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।  জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইন্ডিগোর তরফে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে ব্যাহত হতে পারে বিমান চলাচল। বিমান যাত্রীদের উড়ানের সাম্প্রতিক সময়সূচি দেখে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইন্ডিগো।

তবে শুধু উড়ান নয়, ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন। আগামী ২৯ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল হয়েছে ১৮১০৭ রৌরকেল্লা - জগদলপুর এক্সপ্রেস। আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরে পর্যন্ত বাতিল রয়েছে ১৮১০৮ জগদলপুর - রৌরকেল্লা এক্সপ্রেস। অন্যদিকে, ১৮০০৫ হাওড়া - জগদলপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। আবার ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল ১৮০০৬ জগদলপুর - হাওড়া এক্সপ্রেস। ২৯ অক্টোবর বাতিল ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।

ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝবরাবর আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। রাত ১ টা বেজে ২৩ মিনিট নাগাদ শুরু হয় এই ল্যান্ডফলের প্রক্রিয়া। ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। এর ফলে অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বইতে শুরু করেছে হাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও। বিশালাকায় ঢেউয়ের দাপটে বিচ এলাকায় একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব' ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকার একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত।

আরও পড়ুন: গঙ্গা ভাঙনের সমস্যা মেটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, গেলেন দিল্লিতে; আলোচনা করলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ওড়িশাতেও। সেখানকার গজপতি, গঞ্জম, রায়গড়া, কোরাপুট, নবরংপুর, মালকানগিরি-সহ একাধিক জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি বইছে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পুরীতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার সুন্দরগড়, সম্বলপুর, দেওগড়, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, কটক সহ উপকূলবর্তী জেলাগুলোয়।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget