এক্সপ্লোর

Cyclone Arnab: গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 

এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে হাই অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, ছত্তিশগড় এবং পুদুচেরিতে।

​গৌতম মণ্ডল, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। যদিও এর সরাসরি ‘ল্যান্ডফল’ বা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা এ রাজ্যে নেই, তবুও এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। ​পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। মৎস্যজীবীদের আজ থেকেই সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাগরে ব্লক প্রশাসনের তরফ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদের নামিয়ে চালানো হচ্ছে জোরদার মাইকিং। কপিলমুনি আশ্রম চত্বরে থাকা পুণ্যার্থী এবং উপকূলের অস্থায়ী দোকানদারদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের নামতেও বারণ করা হচ্ছে। ​একই সঙ্গে কশতলা গ্রাম-সহ সাগর ব্লকের সমস্ত দুর্বল নদীবাঁধ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের কর্তারা মাইক হাতে বাসিন্দাদের সতর্ক করছেন, যাতে দুর্যোগ বাড়লে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছানো যায়।

শক্তি বৃদ্ধি করে গতকালই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। বলছেন বিশেষজ্ঞরা। কতটা শক্তি বাড়াবে এই ঝড়। আরও শক্তি সঞ্চয় করে কি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'অর্ণব'? ঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখছেন আবহবিদরা। তবে ঝড়ের তীব্রতা সম্পর্কে আন্দাজ করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রশাসন। 

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে হাই অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, ছত্তিশগড় এবং পুদুচেরিতে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশে।  ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ৫৩টি ট্রেন। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) - এর পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়ের গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন আবহবিদরা। উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহবিদদের অনুমান, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল পশ্চিমবঙ্গে না হলেও, এর পরোক্ষ প্রভাবে , মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ধাপে ধাপে শুরু হতে পারে বৃষ্টি। বুধবার বাড়বে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগোচ্ছে। বিশাখাপত্তনম থেকে প্রায় ৪৯০ কিলোমিটার, কাকিনাদা থেকে ৫৬০ কিলোমিটার এবং বাপাতলা থেকে ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায়, ইয়ানামের কাছ দিয়ে ঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget