এক্সপ্লোর

Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..

Cyclone Arnab South Odisha Flood Situation: ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার ২ দিন পরও বিপর্যস্ত দক্ষিণ ওড়িশার একাংশ।

নয়াদিল্লি: ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার ২ দিন পরও বিপর্যস্ত দক্ষিণ ওড়িশার একাংশ। দক্ষিণ ওড়িশার গঞ্জাম ও গজপতি জেলার পরিস্থিতি ভয়াবহ। ২ জেলায় জাতীয় সড়কের একাধিক জায়গায় জমে আছে ৪ থেকে ৫ ফুট জল।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের, দেশের শীর্ষ আদালত জানিয়েছে, "আপনাদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর.."

দক্ষিণ ওড়িশার গঞ্জাম ও গজপতি জেলার পরিস্থিতি ভয়াবহ

ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ায় ভয়াবহ অবস্থা দক্ষিণ ওড়িশার একাংশে।  ওড়িশার বিভিন্ন নদী প্লাবিত, রাজ্যের বহু জায়গায় প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লাবিত জঙ্গল এলাকা। যার দরুণ প্রাণ বাঁচাতে লোকালয়ে বেরিয়ে এসেছে বহু বন্যপ্রাণী। হেলিকপ্টারে বহু দুর্গত মানুষকে প্লাবিত এলাকা থেকে উদ্ধারের কাজ চলছে দ্রুত গতিতে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। অন্তত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বহু বাড়ির ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। অন্ধ্রপ্রদেশ, পুদুচেরির পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়ছে ওড়িশাতেও।ঝড়ের দুরন্ত ঘূর্ণি। প্রকৃতির রুদ্র-রূপ দেখল অন্ধ্রপ্রদেশ। মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝ বরাবর আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'অর্ণব। দুর্যোগের জেরে অন্ধ্রপ্রদেশে প্রাণ গেছে কয়েকজনের। ঝড়ের তাণ্ডবে মাটিতে মিশে গেছে বহু বাড়ি।শুধু অন্ধ্রপ্রদেশ নয়, ঘূর্ণিঝড়ের ঝাপটায় লন্ডভন্ড ওড়িশা, পুদুচেরি ও তামিলনাড়ুর একাংশও। 

অর্ণবের দাপটে কার্যত তছনছ 

মঙ্গলবার রাত ১.৩০ নাগাদ, অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝ বরাবর শুরু হয় 'অর্ণবে'র ল্যান্ডফল। তখন ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার।অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত।ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে কার্যত তছনছ হয়ে যায় অন্ধ্রপ্রদেশের একাংশ।অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় বহু গাছ ভেঙে পড়েছে। নাগাড়ে বৃষ্টির কারণে জল জমে যায় বিস্তীর্ণ এলাকায়।
 
 NDRF IG   নরেন্দ্র সিং বুন্দেলা বলেছেন, NDRF-এর ৩৯টি দল ক্ষতিগ্রস্ত রাজ্য়ে মোতায়েন রয়েছে। যার মধ্য়ে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, ইয়ানাম, আন্দামান নিকোবর আর তেলঙ্গানা। 'অর্ণব'-এর প্রভাব পড়ে প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও।পুরী থেকে গোপালপুর, ফুঁসতে থাকে সমুদ্র।ভি. কীর্তি ভাসান, ওড়িশা গঞ্জাম কালেক্টর বলেন,আমাদের ১১০টি আশ্রয়কেন্দ্র এবং ১,০২৯ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র করা হয়েছে। ৬,১৭০ টি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে।  গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়েছে গঞ্জামে। ঘূর্ণিঝড় অর্ণবের সবচেয়ে বেশি প্রভাব পড়ে দক্ষিণ ওড়িশায়।ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে স্কুল।

Advertisement

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget