এক্সপ্লোর

Cyclone Arnab Updates: ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে 'অর্ণব', এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও

Cyclone Arnab Landfall: অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল হয়েছে। রাত ১.২৩ নাগাদ পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়েছে 'অর্ণব'। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়।

পার্থপ্রতিম ঘোষ, গোপালপুর, ওড়িশা : অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও আগামিকাল রাজ্য়ের উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল হয়েছে। মঙ্গলবার রাত ১.২৩ নাগাদ পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে 'অর্ণব'। অন্ধ্রের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে ঝড়ের দাপট সবচেয়ে বেশি দেখা গিয়েছে। বেশ কয়েক ঘণ্টা ধরে চলছে ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর ল্যান্ডফল প্রক্রিয়া। ঝোড়ো হাওয়ায় উপড়ে গিয়েছে বহু গাছপালা, বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, ভেঙে গিয়েছে রাস্তা। প্রবল বৃষ্টিতে অন্ধ্রের উপকূল সংলগ্ন বিভিন্ন এলাকায় জল জমেছে। 'অর্ণব'-এর জেরে ওড়িশার বিভিন্ন অংশেও প্রবল বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে। গজপতি, গঞ্জাম, রায়গাড়া, কোরাপুট, নওরংপুর, মালকানগিরি জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পুরী, খুর্দা, সম্বলপুর, দেওগড়, কালাহান্ডি, কান্ধামাল, নুয়াপাড়াতেও ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে। 

বুধবার থেকে রাজ্যের উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই একাধিক রাজ্য়ে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল বেশ কিছু জায়গায়। কখনও ভারী বৃষ্টি, কখনও আবার মুষলধারে বৃষ্টি হয়েছে কিছু এলাকায়। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের জেলা দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির দাপট দেখা গিয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনের বিভিন্ন উপকূল থানার পক্ষ থেকে সতর্কবার্তা প্রচার করা হয়েছে মাইকিং করে। মঙ্গলবার রাতেও বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই চলছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget