এক্সপ্লোর

Howrah News: ফিরছিলেন বাড়ি, হাওড়ায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু !

Howrah Resident Death After Water Logging: ডুমুরজলায় বাড়ি ফেরার সময় রাস্তায় জমা জলে পড়ে মৃত্যু ! কী দাবি পুরসভার প্রশাসকের ?

হাওড়া: হাওড়ায় রাস্তায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু। ডুমুরজলায় বাড়ি ফেরার সময় রাস্তায় জমা জলে পড়ে মৃত্যু। জমা জলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু, অনুমান স্থানীয়দের। কী কারণে মৃত্যু, খোঁজ নেওয়া হচ্ছে, দাবি পুরসভার প্রশাসকের।

আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় দানার বিশেষ প্রভাব পড়ল না বাংলায়। ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। লাগাতার বৃষ্টিতে ডুবেছে কলকাতার একাধিক এলাকা। জল জমেছে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়। ফের জল জমার যন্ত্রণার মুখোমুখি বেহালা। যদিও এই প্রথমবার নয়, আগেও জল যন্ত্রণার মুখোমুখি হয়েছিল। প্রতিবারেই তাই প্রশ্নের মুখে পড়ে নিকাশি ব্যবস্থা। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জমেছে অথৈ জল। বাড়ি ছেড়ে বেরোনোই দায় হয়েছে। এদিকে এখনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের তরফে এখনও রয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির আশঙ্কা এখনও চলে যায়নি।

ধামারার কাছে ল্যান্ডফল করে ওড়িশাতেই 'অ্যারেস্ট' ঘূর্ণিঝড়। সকালেই ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকায় ৮০ থেকে ৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নন্দীগ্রাম-খেজুরি-এগরায় ভাঙল গাছ, বিদ্যুতের খুঁটি। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিসের। এদিকে ভারী বৃষ্টির জমা জলে কারেন্টের তার পড়ে তড়িতাহিত হওয়ার বহু ঘটনার সাক্ষী কলকাতা। তাই তা নিয়েও সতর্ক রয়েছে সবাই। 

আরও পড়ুন, মালদায় TMC বিধায়কের নেতৃত্বে মাছ লুঠের অভিযোগ !

চলতি বছরেই আরও মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেখানেও খলনায়ক ছিল জমাজল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল হাওড়ার সালকিয়ায়। বাঁধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তরুণীর। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে মৃত্যু হয়েছিল। বাবার চোখের সামনেই মৃত্যু হয়েছিল মেয়ের। মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে গেলে ছিটকে পড়েছিলেন তরুণীর বাবা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, সামনের বাতিস্তম্ভ থেকে কোনও বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। ওই তার থেকেই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছিল। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget