এক্সপ্লোর

Cyclone Dana : লক্ষ্মীবারেই তাণ্ডব চালাতে পারে 'দানা', লাল সতর্কতা জারি কলকাতায় ! প্রথম ধাক্কা কোথায়?

সাগরদীপ ও সুন্দরবন এলাকায় যার গতিবেগ থাকতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।  ঝড়ের ঝাপটা থেকে রেহাই পাবে না কলকাতাও।

আবীর দত্ত, গৌতম মণ্ডল, বিটন চক্রবর্তী, কলকাতা : আশঙ্কার প্রহর গোণা শুরু হয়েছে। ইতিমধ্যেই দানা নিয়ে বাংলায় জেলায় জেলায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।  পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। বুধবারের মধ্যেই সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'য় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আর তারপরই তীব্র গতিতে স্থলের দিকে এগোতে শুরু করবে ঘূর্ণিঝড়টি। 

কোথায় , কখন ল্যান্ডফল ?

বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের মাঝামাঝি সময়ে ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা।ল্যান্ডফলের সময় তার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান জানালেন,  বাংলার ওপর দিয়ে অতিক্রম করার সময়, ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা দিয়ে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে দানা। সাগরদীপ ও সুন্দরবন এলাকায় যার গতিবেগ থাকতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।  ঝড়ের ঝাপটা থেকে রেহাই পাবে না কলকাতাও। সেখানে ঝড়ের গতিবেগ থাকবে ৫০-৭০ কিলোমিটার।

লাল - কমলা সতর্কতা 

ঘূর্ণিঝড় দানার প্রভাবে কার্যত ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবারের পর থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারে স্বাভাবিক জনজীবন।  বৃহস্পতিবার বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ও কলকাতায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া,  ও হুগলিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ২৬ অক্টোবর শনিবার অন্যান্য জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ২৪ অক্টোবর সন্ধে থেকে ২৫ শে অক্টোবর সকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।                                                             

আরও পড়ুন :

নৈহাটির বড় মা-র কাছে কালীপুজোয় অঞ্জলি দেবেন? কখন পৌঁছতে হবে ? মানতে হবে কী নিয়ম?

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget