এক্সপ্লোর

Cyclone Ditwah : ঘূর্ণিঝড় 'দেতোয়া' উপকূলের খুব কাছাকাছি ! অতিভারী বৃষ্টি পূর্বাভাস ভিন রাজ্যগুলিতে, বাংলায় বিপদের আশঙ্কা কতটা ?

Cyclone Ditwah Alert West bengal Weather Update : ঘূর্ণিঝড় 'দেতোয়া' উপকূলের খুব কাছাকাছি ! অতিভারী বৃষ্টি আশঙ্কা ভিন রাজ্যগুলিতে, কেমন আবহাওয়া থাকবে বাংলায়? বড় আপডেট IMD-র

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দেতোয়া (Cyclone Ditwah ) উপকূলের কাছাকাছি। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রার তারতম্য শুরু হয়েছে। 

 

আরও পড়ুন, রাজ্যে ফের নকল ওষুধের পর্দাফাঁস, গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল ডায়াবেটিসের এই ওষুধ !

সোমবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম

 দক্ষিণবঙ্গে স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি থাকবে পারদ। সোমবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে নামবে তাপমাত্রা। আপাতত শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা; পরে পরিষ্কার আকাশ। দুই এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। হালকা শীতের আমেজ। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা নেই ।শুষ্ক আবহাওয়া থাকবে। নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি ফের কমবে তাপমাত্রা। 

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দেতোয়া উপকূলের কাছাকাছি

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দেতোয়া (Cyclone Ditwah ) উপকূলের কাছাকাছি। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রার তারতম্য শুরু হয়েছে। পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে ঘূর্ণাবর্ত ও পঞ্জাবের উপর অবস্থান করছে।

 কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?  
 
আজ সামান্য তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের কাছেই দিন ও রাতের তাপমাত্রা। কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আগামী দুই দিন তাপমাত্রা সামান্য বাড়বে অথবা একই রকম থাকবে। পরবর্তী দু-তিন দিনে অন্তত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। শুক্রবার নাগাদ কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ।  আগামী দু-তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। তাপমাত্রার ওঠা নামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে কুয়াশার সম্ভাবনা বাড়বে।


 কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?  

 আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।দার্জিলিং এর তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। মালদাতে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা।

 কেমন আবহাওয়া কলকাতায় ?

 সোমবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। এই সপ্তাহে শুক্র শনিবার নাগাদ ১৫ ডিগ্রি সেলসিয়াস এ নেমে যেতে পারে কলকাতার পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।স্বাভাবিকের কাছেই দিন ও রাতের তাপমাত্রা। সোমবার পর্যন্ত ক্রমশ বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী পারদ। সকালে কুয়াশা/ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। সামান্য বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল-সন্ধ্যে শীতের আমেজ কিছুটা কমবে। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯২ শতাংশ। 

 ভিন রাজ্যে চরম বৃষ্টির আশঙ্কা

 ভিন রাজ্যে চরম বৃষ্টির আশঙ্কা। প্রবল বৃষ্টি ও অতিভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালে।শৈত্যপ্রবাহ পঞ্জাবে। ঘন কুয়াশার সম্ভাবনা হিমাচল প্রদেশ এবং ওড়িশায়।

 

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget