এক্সপ্লোর

DA Agitation: সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা

DA Strike: ৫ ফেব্রুয়ারি, বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বকেয়া ডিএ (DA) নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক।
  • রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে সময় চেয়েছে।
  • রাজ্য সরকারের এই অবস্থানে কর্মীরা ক্ষুব্ধ, ধর্মঘটে সামিল।
  • বিজেপি সরকারি কর্মীদের ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছে।

কলকাতা: সুপ্রিম কোর্টের DA-রায় কার্যকর করার দাবিতে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে বসছেন সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের।

৫ ফেব্রুয়ারি, বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা। ওই দিন সুপ্রিম কোর্ট রায়ে জানিয়ে দেয়, বকেয়া DA-র ১০০ শতাংশই দিতে হবে রাজ্য় সরকারকে। ২৫% অবিলম্বে মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে, পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। রাজ্য সরকারের এই অবস্থানের বিরুদ্ধে বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে আজ। তবে, ২৫% অবিলম্বে মেটাতে হবে, নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে রাজ্য সরকার।

আজকের এই ধর্মঘটে সমর্থন জানিয়েছে বিজেপি ও! সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অধরা বকেয়া DA। সেই কারণেই আজ সরকারি কর্মীদের সংগঠনের ধর্মঘটের ডাক। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সরকারি কর্মীদের ধর্মঘটে নৈতিক সমর্থন থাকল। কিছু হলে আইনি সহায়তায় বিজেপির লিগাল সেল'।

২৫% DA মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর তাতেই আরও কিছুটা সময় চেয়েছে রাজ্য! কিন্তু এই টাকা দিতে ফের সময় চাইল রাজ্য।  বকেয়া ২৫% DA-র প্রথম কিস্তি দিতে সময় চায় রাজ্য। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন। আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রিভিউ পিটিশন করারও প্রস্তুতি রাজ্য সরকারের। ভোটের জন্য খরচের কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে আবেদন। ২০১৭-এর ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT রায় দেয়, DA দয়ার দান। তা দেওয়া, বা না দেওয়া, রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে ৩০ মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 

ওই বছরেরই ৭ সেপ্টেম্বর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরই তাঁর মুখে শোনা যায় এই মন্তব্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর সেই মন্তব্য়ের রেশ টেনে স্লোগান তোলেন আন্দোলনকারী কর্মীদের একাংশ। শেষ অবধি রাজ্য সরকারি কর্মীরা কি বকেয়া DA-র টাকা পাবেন? সেটা এখন যথার্থভাবেই লাখ টাকার প্রশ্ন।  

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget