এক্সপ্লোর

দক্ষিণেশ্বর মেট্রোস্টেশনে রক্তগঙ্গা, সবার সামনেই এক ছাত্রের কোপে খুন আরেক ছাত্র

দু'দল ছাত্রের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে মারপিটে বইল রক্তগঙ্গা। বাকরুদ্ধ হয়ে গেল মানুষ। চোখের সামনে শেষ হয়ে গেল সতেরো বছরের নাবালক। 

সমীরণ পাল, দমদম : প্রকাশ্য দিবালোকে হাড়হিম করা ঘটনা। জনবহুল মেট্রোস্টেশনে হল রক্তারক্তি। সর্বসমক্ষেই ঝরল রক্ত। একে বারে হাতে অস্ত্র নিয়ে আক্রমণ। এ যেন সিনেমাকেও হার মানায়। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি ঘটে গেল। দু'দল ছাত্রের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে মারপিটে বইল রক্তগঙ্গা। বাকরুদ্ধ হয়ে গেল মানুষ। চোখের সামনে শেষ হয়ে গেল সতেরো বছরের নাবালক। 

কী ঘটেছে?                           

দুপুর তখন আড়াইটে। ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। সবার চোখের সামনেই এক স্কুল পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে। বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র মনোজিৎ যাদবকে ফেলে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বরানগর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। সামান্য বচসা থেকেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। 

ঘটনাক্রম

জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো স্কুল থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে মেট্রোয় উঠেছিল মনোজিৎ। দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামার পরই বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই এক ছাত্র ছুরি বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ওই পড়ুয়াকে। মেট্রো স্টেশনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মনোজিৎ। সহপাঠীরা অভিযুক্ত ছাত্রকে তাড়া করলে চম্পট দেয় সে।  এরপর বন্ধুরাই মনোজিৎকে মোটরবাইকে করে বরানগর জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় বাড়ির লোককে। খুনে অভিযুক্ত ছাত্র এখনও পলাতক!             

দিনে দুপুরে এমন ঘটনায় ছড়ায় আতঙ্ক। মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে ব্রিজি স্টেশন অর্থাৎ ব্লু লাইনে সাধারণ কাজের দিনে সাড়ে ৫ থেকে ৬ লক্ষ মানুষ যাতায়াত করেন। সেখানেই খুনের মতো ভয়াবহ ঘটনায় মেট্রোর নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীরা। খুনে অভিযুক্ত ছাত্র এখনও পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম।

প্রত্যক্ষদর্শীর দাবি, এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ করে অন্য বন্ধু। তারপর গলগল করে রক্ত বের হয়। আতঙ্কে সিঁটিয়ে যান মানুষ। এমন ঘটনা যে প্রকাশ্যে ঘটতে পারে , তা চিন্তাতীত।  ঘটনার সময় কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা ? CCTV দেখেও কেন মেট্রো আধিকারিকরা ব্যবস্থা নিলেন না ? উঠছে একাধিক প্রশ্ন। 

 

সেরা শিরোনাম

Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Opportunity Cafe: 'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের ৯৩৩টি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কারণ কী ?
পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের ৯৩৩টি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কারণ কী ?
BJP Attacked : প্রার্থী হয়েছিলেন বিজেপির, অস্ত্রশস্ত্র নিয়ে 'হামলা তৃণমূল নেতার', কোপের পর কোপ
প্রার্থী হয়েছিলেন বিজেপির, অস্ত্রশস্ত্র নিয়ে 'হামলা তৃণমূল নেতার', কোপের পর কোপ

ভিডিও

Humayun Kabir News: '৬ তারিখে সকাল থেকে এই পুলিশের এই দালালদের মোকাবিলায় নামব', বললেন হুমায়ুন কবীর
Mandarmani Incident : মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ জন, মৃত ১ | ABP Ananda
Bhangar College News : ভাঙড় কলেজে সায়ন্তন বসু যেতেই ধুন্ধুমার! SFI, ISF-এর বিক্ষোভ, পাল্টা ABVP
Congress News : ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, ভোটের আগের দিন পর্যন্ত মিলন প্রধানকে থাকতে হবে জেলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.৯.২৬)পর্ব ২: জেপি নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর অবশেষে চিহ্নিত ৩ অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Akram On Babar: 'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
New Labelling Rules: ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
VB-G RAM G: নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
El Nino Alert : আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
Suryakumar Yadav: আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
Cockroach Janta Party: ‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
Ajker Rashifol: আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
Humayun Kabir: '১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
'১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
Embed widget