এক্সপ্লোর

Darjeeling: বকেয়া পুরভোট ও জিটিএ নির্বাচনের দাবিতে হাইকোর্টে যাচ্ছে দার্জিলিং সিপিএম

অশোক ভট্টাচার্য বলেছেন, শিলিগুড়ি জুড়ে আন্দোলন করা হবে, ১৫ সেপ্টেম্বর জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মহকুমা পরিষদ অভিযানের ডাক দেওয়া হয়েছে।


সনৎ ঝা, দার্জিলিং: বকেয়া পুরভোট ও গোর্খা টেরিটোরিয়াল কাউন্সিল বা জিটিএ   (GTA)’র নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে দার্জিলিং জেলা CPM।পুরভোটের দাবিতে সেপ্টেম্বরে শিলিগুড়ি শহরজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপিও। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

আগে বিধানসভার উপনির্বাচন? না কি, কলকাতা-সহ বকেয়া পুরসভাগুলির ভোট?এ নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানউতোর চলছেই।রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচন ও দুই বিধানসভা কেন্দ্রে বকেয়া ভোটের দাবিতে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছে তৃণমূল।অন্যদিকে রাজ্যে বকেয়া পুরভোটের দাবি তুলেছে গেরুয়া শিবির।

এই অবস্থায়, এবার বকেয়া পুরভোট ও জিটিএ-র নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে দার্জিলিং জেলা সিপিএম।শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা, অশোক ভট্টাচার্য বলেছেন, যে সমস্ত পুরসভার এক বছরের বেশি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর্স বসেছে, তা বেআইনি। অবিলম্বে এই সব পুরসভার নির্বাচন জরুরি। কিন্তু, রাজ্য সরকার বিধানসভার উপ নির্বাচন চাইলেও, পুরভোট করাতে আগ্রহী নয়।দার্জিলিং জেলা বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের দাবিতে পুরসভা-মহকুমা পরিষদ ও পঞ্চায়েত নির্বাচন ও জিটিএ নির্বাচনের দাবিতে মামলা করা হবে হাইকোর্টে।

রাজ্যে বকেয়া পুরভোটের দাবিতে আগেই, শিলিগুড়ি শহরজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি।  দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কোভিড পরিস্থিতি ঠিক হয়ে গেলে আগে পুরভোট করতে হবে। 

এবার একই ইস্যুতে আন্দোলনের ডাক দিল বামেরাও। অশোক ভট্টাচার্য বলেছেন, শিলিগুড়ি জুড়ে আন্দোলন করা হবে, ১৫ সেপ্টেম্বর জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মহকুমা পরিষদ অভিযানের ডাক দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নাগরিক কনভেনশন হবে। 

যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শিলিগুড়ি পুরসভার পুরপ্রশাসক তথা তৃণমূল নেতা গৌতম দেব বলেছেন,  মামলা যে কেউ করতে পারে করুন। আর হাঁটবেন, হাঁটুন। হাঁটলে শরীর ভাল থাকে।

পরিসংখ্যান বলছে, রাজ্যের ১২৫টি পুরসভার মধ্যে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি-সহ ১১২টির মেয়াদ ফুরিয়েছে।এই প্রেক্ষিতে বকেয়া পুরভোটের দাবিতে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা

ভিডিও

NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের
Suvendu Adhikari:
Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী
NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget