এক্সপ্লোর

Darjeeling: তিস্তা আর রঙ্গিতের বুকে উথালপাথাল স্রোতে তরী, কালিম্পংয়ে ফের চালু রিভার রাফটিং

উৎসবের মরশুম শুরুর মুখে রিভার রাফটিং চালু হওয়ায় উপার্জনের আশায় বুক বাঁধছেন কালিম্পংয়ের বাসিন্দারা।

উমেশ তামাং, কালিম্পং:  করোনাকালে পাঁচ মাস বন্ধ থাকার পর কালিম্পংয়ে ফের চালু হল রিভার রাফটিং। তিস্তা আর রঙ্গিতের বুকে উথালপাথাল স্রোতে তরী ভাসালেন পর্যটকরা। উৎসবের মরশুম শুরুর মুখে রিভার রাফটিং চালু হওয়ায় উপার্জনের আশায় বুক বাঁধছেন কালিম্পংয়ের বাসিন্দারা।

পাহাড় থেকে দুরন্ত গতিতে সমতলের দিকে ধেয়ে চলেছে খরস্রোতা তিস্তা। তার দুর্নিবার স্রোতে ভাসলেন পর্যটকরা। করোনাকালে ৫ মাস বন্ধ থাকার পর কালিম্পং জেলায় তিস্তা ও তার উপনদী রঙ্গিতের বুকে ফের শুরু হল রিভার রাফটিং। রাফটিং শেষে এদিন নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা বিশ্বজিৎ সিংহ গউর।

আরও পড়ুন: South Dinajpur: পদের অপব্যবহার করার দাবিতে দক্ষিণ দিনাজপুরের CWC-র চেয়ারম্যানের অপসারণের দাবি তৃণমূলের, অস্বীকার চেয়ারম্যানের

আরও পড়ুন: শ্বাসকষ্ট, জ্বর! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ফের ২ শিশুর মৃত্যু

সাদা অর্কিডের জন্য বিখ্যাত কালিম্পংয়ের নিসর্গ শোভা এমনিতেই পর্যটকদের প্রিয়। আর এই সুন্দরী পাহাড়ি জেলাতেই তিস্তার বুকে এসে মিশেছে অসমের দীর্ঘতম নদী রঙ্গিত। সেই নদীর বুকেই এখন চলছে হুটোপুটি। লাবারবোতে থেকে কিরনি এবং লাবারবোতে থেকে ভালুখোলা - দুটি রুটে শুরু হয়েছে রিভার রাফটিং। লাবারবোতে থেকে কিরনি, ৭ কিলোমিটার রিভার রাফটিংয়ের জন্য বোট পিছু ভাড়া ৫ হাজার টাকা। লাবারবোতে থেকে ভালুখোলা, ৩ কিলোমিটার রিভার রাফটিংয়ের জন্য বোট পিছু ভাড়া ৪ হাজার টাকা। একটি বোটে গাইড সহ থাকবেন মোট ৬ জন।

টয়ট্রেন থেকে জঙ্গল সাফারি, ভিস্তা ডোম থেকে  রিভার রাফটিংসব মিলিয়ে পুজোর ছুটিতে উত্তরবঙ্গ জমজমাট। কালিম্পংয়ে মোট ৫০টি রাফটিং বোট রয়েছে। করোনা পরিস্থিতিতে ২৫টি বোট নিয়ে শুরু হয়েছে রাফটিং। উদ্যোক্তাদের আশা, পুজোর মরশুমে কালিম্পংয়ে পর্যটক টানবে এই রাফটিং। তার হাত ধরে রুটিরুজির ছন্দে ফিরতে পারবেন এলাকার অনেকে। তিস্তা-রঙ্গিত রিভার রাফটিং ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রোশন ভুজেল বলেন,“ভাল হল চালু হয়ে। এখানকার যুবকরা কাজ পাবে।’’

আরও পড়ুন: Bangaon: বনগাঁয় মিষ্টি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

সেরা শিরোনাম

Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget