এক্সপ্লোর

Darjeeling: কালিম্পঙের ২৯ মাইল এলাকায় ধস, দশ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

শেষ ভাদ্রেও বৃষ্টির দাপট, ঘনঘন ধস নামছে পাহাড়ে ...

উমেশ তামাঙ্গ, কালিম্পং:  আবার ধস নামল কালিম্পং জেলার উনতিরিশ মাইল এলাকায়। তার জেরে গতকাল রাত থেকে দশ নম্বর জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পূর্ত দফতরের তরফে রাস্তা সারানোর কাজ চলছে।

শেষ ভাদ্রেও বৃষ্টির দাপট।  ঘনঘন ধস নামছে পাহাড়ে।  সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যেই কালিম্পং জেলার ২৯ মাইল এলাকায় ধস নামতে শুরু করে।  তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়ক। 

কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এক বাসচালক জানান, ধসের কারণে রাত থেকে আটকে। বৃষ্টি বেশি হলেই ধসে এধরনের সমস্যার মুখে পড়তে হয়। সরকার স্থায়ী সমাধানের জন্য কিছু করলে ভাল হয়।

সিকিম-কালিম্পং-শিলিগুড়ির মধ্যে সংযোগরক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক পাহাড়ের যোগাযোগ ব্যবস্থায় লাইফ লাইন হিসেবে পরিচিত।  জেসিবি মেসিনের সাহায্যে ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করছে পূর্ত দফতর। 

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই নিয়ে তিনবার ধস দেখল কালিম্পংবাসী। শুক্রবার কালিম্পঙের কাটারে এলাকায় ধসে মাটির বাড়ি চাপা পড়ে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। 

তার তিনদিনের মাথায় সোমবার ভোরে ২৯ মাইলের কাছে জাতীয় সড়কে ধস নামে। সোমবার রাতে আবার ধস নামল উনতরিশ মাইল এলাকায়। 

২৯ মাইলে ১০ নম্বর জাতীয় সড়কের একপাশে রয়েছে পাহাড়। আরেক পাশে নিচ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা তিস্তা নদী। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় পাহাড়ের ওপর জলের উৎস থাকায় মাটি এমনিতেই নরম। 

৩-৪ দিন ধরে লাগাতার বৃষ্টিতে সেই নরম মাটি আরও নরম হয়ে যাওয়ায় ঘনঘন ধস নামছে। এমনটাই মনে করছেন পাহাড়বাসীদের একাংশ।

পূর্ত দফতরের হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবোধ ছেত্রী বলেন, ন্যাচারাল ক্যালামিটির জন্য পাহাড় ওপর থেকে ভেঙে পড়ছে। তার জন্য বারবার ধস নামছে। কলকাতা থেকে পূর্ত দফতরের অফিসাররাও এসে দেখে গিয়েছেন। বৃষ্টি থামলে ধস প্রতিরোধক কাজ শুরু হবে।

বর্ষার মরশুম চলে যাওয়ার পর, জাতীয় সড়কের ধারে পাহাড়ের গা ঘেঁষে ধস প্রতিরোধক দেওয়াল কত দ্রুত তৈরি হয়, এখন সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget