এক্সপ্লোর

Mirik Landslide : প্রকৃতির তাণ্ডব শুরু মিরিকে, নদীতে ধস, মেঘ ভাঙা বৃষ্টির আতঙ্ক চরমে !

আগের দিনই সিকিমেও বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। আর তারপরই এ রাজ্যেও মেঘ-ভাঙা-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। 

নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই হাই অ্যালার্টে দার্জিলিং। রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিরিকে বড়সড় প্রাকৃতি বিপর্যয়ের ঘটনা ঘিরে ছড়াল আতঙ্ক। মিরিক থেকে শিলিগুড়ি, নদী তীরবর্তী এলাকায়  জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ঠিক তার আগের দিনই সিকিমেও বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। আর তারপরই এ রাজ্যেও মেঘ-ভাঙা-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। 

মিরিকের মঙ্গরজং চা বাগানের রাংবাং নদীতে হঠাৎ ধস নামে। তার জেরে  আটকে যায় নদীর গতিপথ। ঘটনাস্থলে পৌঁছয় NDRF, SDRF। আশঙ্কা করা হচ্ছে, এলাকায় মেঘভাঙা বৃষ্টি হলে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। তড়িঘড়ি পদক্ষেপ করেছে  NDRF । 
মিরিক থেকে শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত নদীর তীরবর্তী অঞ্চলে আগাম সতর্কতা জারি করা হয়েছে। 

 গত বছর, ২০২৫ সালে অক্টোবরে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়ে সিকিম, দার্জিলিং, কালিম্পং। অক্টোবরে প্রবল বৃষ্টিতে দার্জিলিং পাহাড়ের একাধিক জায়গায় ভূমিধস নামে। মিরিক ও সুখিয়াপোখরি এলাকায় বেশ কয়েকজনের মৃত্যুও ঘটে । মৃতদের মধ্যে ছিল কয়েকজন শিশুও। শিলিগুড়ি থেকে পাহাড়ে যাওয়ার পথে রোহিনী রোডেও ব্যাপক ধস নামে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে ১১০ নম্বর জাতীয় সড়কের কার্সিয়ং-এর হুইটসেল খোলার রাস্তাতেও নামে ধস। যান চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তায়।  শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তায় দুধিয়া সেতু ভেঙে যায়। এ বছরও কি এমন কোনও দুর্যোগ ঘটতে পারে ? আশঙ্কার প্রহর গুনছে পাহাড়। গতবছরের ভয়ঙ্কর স্মৃতিকে আরও টাটকা করেছে সাম্প্রতিক নেপাল-বিপর্যয়। বারবার আলোচনায় এ রাজ্যের পাহাড়ের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।  

কার্যত ছাড়খাড় হয়ে গেছে নেপালের একের পর এক জেলা। বিস্তীর্ণ এলাকা ঢেকেছে কাদার চাদরে।এই পরিস্থিতিতে একটা প্রশ্নই বারবার সামনে এসেছে। এ-রাজ্য কতটা  নিরাপদে ? নেপালের ভয়াবহ পরিণতির পর আতঙ্কে সিকিমও। সেখানেও হিমবাহ হ্রদ থেকে আকস্মিক বন্যার (GLOF) ঝুঁকি রয়েছে, আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে একটি ভূমিধসের ঘটনাও ঘটল উত্তর সিকিমে। বিশেষজ্ঞরা সিকিমে ১৬টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হ্রদকে বলে চিহ্নিত করেছেন। সেই সব হ্রদের জলস্তরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে যাতে দ্রুত সতর্ক হওয়া যায়, তাই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে সিকিম। এখন সিকিমে কোনও বিপর্যয় ঘটলে তার সরাসরি প্রভাব কালিম্পং বা দার্জিলিংয়ে পড়বে, তা বলাই বাহুল্য। 

 

                            

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget