এক্সপ্লোর

Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে

ব্রেক ফেল, পাহাড়ের খাদে ঝুলে গেল গাড়ি! দার্জিলিংয়ে রুদ্ধশ্বাস দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

মোহন প্রসাদ, দার্জিলিং: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল দার্জিলিংয়ে। শহর থেকে রক গার্ডেনের দিকে যাওয়ার পথে একটি গাড়ির ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। রক গার্ডেন যাওয়ার রাস্তা এমনিতেই চড়াই-উৎরাইয়ে পূর্ণ । বহু জায়গায় রাস্তা ভরা খানাখন্দে।  অনেকটাই ঢাল বেয়ে নিচে নামতে হয় গাড়িকে। সেই রাস্তাতেই ব্রেক কাজ করা বন্ধ করে দেয় চার-চাকাটির। তারপর তা রাস্তার ধারের প্যারাপেট ভেঙে খাদে ঝুলে পড়ে।   মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা যায়, ব্রেক ফেলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি রাস্তার গার্ড ওয়াল ভেঙে খাদে ঝুলে থাকলেও সম্পূর্ণ নিচে পড়ে যায়নি। খুব সন্তর্পণে বের করে আনা সম্ভব হয়েছে স্থানীয় ড্রাইভারকে। ঘটনার সময় গাড়িতে শুধুমাত্র চালকই ছিলেন। ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও তিনি আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ অক্ষত রয়েছেন। এতে বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। তাঁদের সহযোগিতাতেই পরে ঝুলন্ত গাড়িটিকে  উদ্ধার করা হয়। নিরাপদে বের করে আনা হয় ড্রাইভারকে। এই ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও, চালকের অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে। 

জুন-জুলাই পাহাড়ে বর্ষার দাপট থাকে সবথেকে বেশি। ধসের আশঙ্কা থাকে প্রতি পদে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত। বারবার লাল - কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে রাস্তাও যথেষ্ট খারাপ। আর তাতেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।  শুক্রবার বিকেলে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলার বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর এবং পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকায় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।                 

অন্য আরেকটি দুর্ঘটনা 
দার্জিলিং জেলার বাগডোগরার কাছে শুক্রবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC)-এর একটি সরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে উড়ালপুলের পিলারে ধাক্কা দেয়। । ধাক্কায় পথচারী তিনি গুরুতর জখম হন।  স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে হাত লাগান এবং খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে। দুর্ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, ঘটনার পরই বাসের চালক ও খালাসি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।                      

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: ‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget