এক্সপ্লোর

Darjeeling News: পুরভোট ঘোষণার পরই শিলিগুড়ি বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দলের প্রাক্তন কাউন্সিলরের

Darjeeling Siliguri Municipal Election News:দল ছাড়ার কারণ সম্পর্কে খুশবু মিত্তাল বলেছেন, বিজেপির সঙ্গে কোনও গোলমাল নেই তার। তবে উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁর এই তৃণমূলে যোগ দানের সিদ্ধান্ত।

বাচ্চু দাস ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: শিলিগুড়ি কর্পোরেশনে ভোট (Siliguri Municipal Corporation Election 2022) ঘোষণার পরই বিজেপিতে (BJP) ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল। পুরভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই এভাবে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপিতে  ভাঙ্গন দেখা দিল। দল ছাড়ার কারণ সম্পর্কে খুশবু মিত্তাল বলেছেন, বিজেপির সঙ্গে কোনও গোলমাল নেই তার। তবে উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁর এই তৃণমূলে যোগ দানের সিদ্ধান্ত।

শিলিগুড়ির তৃনমূল জেলা অফিসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮ নম্বর ওয়ার্ডের  বিজেপির প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল। এছাড়াও এদিন সিপিএমের টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দিলেন দীপায়ন রায়।

এদিকে, শিলিগুড়িতে পুরভোটের ময়দানে ফের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আগেরবারের জেতা ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে ফের প্রার্থী করল সিপিএম। আর প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অশোক ভট্টাচার্য। যদিও তৃণমূল ও বিজেপির গলায় এ নিয়ে শোনা গিয়েছে কটাক্ষের সুর।

আর পুরভোটে লড়বেন না বলেও, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেন অশোক ভট্টাচার্য।শিলিগুড়িতে নিজের ওয়ার্ড থেকেই ফের ভোটে দাঁড়াচ্ছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র।বুদ্ধদেব ভট্টাচার্যের কথাতেই কি বরফ গলল?

অশোক ভট্টাচার্য  বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে দাঁড়ানোর কথা না বললেও, বলেছেন শিলিগুড়িতে লড়তে হবে, জিততে হবে।

২০১৫ সালে, শিলিগুড়িতে পুরভোটের পর, বাম ও কংগ্রেস হাত মিলিয়ে বোর্ড গঠন করেছিল। মেয়র হয়েছিলেন অশোক ভট্টাচার্য। রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল তাঁর সেই শিলিগুড়ি মডেল। তবে এবারের বিধানসভা ভোটে, শিলিগুড়ি কেন্দ্র থেকে পরাজিত হন সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য।তারপরই আর ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। কিন্তু, শিলিগুড়ি কর্পোরেশনে ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করলেন সেনাপতি।

সোমবারই ২২ জানুয়ারি, শিলিগুড়ি-সহ রাজ্যের চার কর্পোরেশনে ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর মঙ্গলবার ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরসভায় নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামেরা। আগেরবারের জেতা ৬ নম্বর ওয়ার্ড থেকেই ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক ভট্টাচার্য।

অশোক ভট্টাচার্য বলেছেন, এটা দলের সিদ্ধান্ত। গতবার মেয়র ছিলাম। অনেক বাধা সত্ত্বেও উন্নয়ন করেছি। দলের আমাকে প্রয়োজন। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে দাঁড়ানোর কথা না বললেও, বলেছেন শিলিগুড়িতে লড়তে হবে, জিততে হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update: আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
BJP News: ফের অশান্ত গিরিশপার্ক, 'বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেফতার', অভিযোগে আজ তুমুল বিক্ষোভ
ফের অশান্ত গিরিশপার্ক, 'বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেফতার', অভিযোগে আজ তুমুল বিক্ষোভ
West Bengal Election: ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
PM Modi : প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget