এক্সপ্লোর

Municipal Election: শিলিগুড়িতে পুরভোটের আগে বিজেপির বৈঠকে গড়কড়ীর নানা প্রতিশ্রুতি, বিধিভঙ্গের অভিযোগ সিপিএমের

Darjeeling Siliguri Municipal Election:বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন,ওনারা যখন ক্ষমতায় ছিলেন প্রতিশ্রুতি দেননি না কি? আসলে বামেরা তো শেষ, তাই এগুলি বলছেন।

সনৎ ঝা, দার্জিলিং: শিলিগুড়ি পুরভোটের (Siliguri Municipal Election) আগে বিজেপির (BJP) বৈঠকে উত্তরবঙ্গের প্রকল্প নিয়ে নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলল সিপিএম। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি।

১২ ফেব্রুয়ারি, ভোট হবে শিলিগুড়ি-সহ রাজ্যের চার কর্পোরেশনে।২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে ১০৮ পুরসভায়।এই প্রেক্ষাপটে, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তুঙ্গে তরজা। 

শুক্রবার, শিলিগুড়ির পুরভোট উপলক্ষে বিজেপি নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। উপস্থিত ছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। এই বৈঠকেই উত্তরবঙ্গ-সহ বাংলার একাধিক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।  তিনি বলেন, ফরাক্কা ব্যারেজে ৪ লেন করতে ৫২২ কোটি প্রকল্পের কাজ ডিসেম্বর ২০২২-এ পূরণ হবে। রায়গঞ্জ থেকে ডালখোলা ৪ লেনে ৫৫ কিমি, ডিসেম্বর ২০২২-এর শেষ হবে। ডালখোলা বাইপাস নির্মাণ, মার্চ ২০২২-এর শেষ হবে। ফরাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত ৫২ কিমি রাস্তা তৈরি হচ্ছে।

পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেও বিভিন্ন প্রকল্প নিয়ে প্রতিশ্রুতি দেওয়ায়, বিজেপিকে নিশানা করেছে সিপিএম।  শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য বলেছেন, গোটা রাজ্যে কার্যত আদর্শ আচরণবিধি জারি হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী ডিএমের সঙ্গে মিটিং করছেন, নির্দেশ দিচ্ছেন। বিধিভঙ্গ হচ্ছে। পাশাপাশি নিতিন গড়কড়ী,ভার্চুয়ালি মিটিং করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন সেতু হবে-রাস্তা হবে। কমিশনের এগুলি দেখা উচিত। একদিকে রাজ্য ও অন্যদিকে কেন্দ্র এগুলি করছে।

সিপিএমের তোলা বিধিভঙ্গের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও বিজেপি।  বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন,ওনারা যখন ক্ষমতায় ছিলেন প্রতিশ্রুতি দেননি না কি? আসলে বামেরা তো শেষ, তাই এগুলি বলছেন। নির্বাচনের সময়ে তো প্রতিশ্রুতি দেওয়া হয়।

শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন সরকার বলেছেন, মুখ্যমন্ত্রী ডিএম-দের সঙ্গে বৈঠক করবেন না তো কি উনি করবেন! মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্বশীল। ওনাকে সেসব নিয়ে বলতে হবে না।

তৃণমূল-বিজেপি বিধিভঙ্গের অভিযোগ মানতে না চাইলেও, রাজ্য নির্বাচন কমিশনে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget