এক্সপ্লোর

Siliguri News: অ্যান্টিভাইরাস কোম্পানির নামে সেন্টার খুলে রমরমিয়ে 'প্রতারণা' ! সাদা পোশাকে পুলিশ ঢুকে যা করল...

North Bengal News: সূত্রের খবর, এই সেন্টার থেকে বিভিন্ন দেশের মানুষকে প্রতারিত করত ধৃতরা।

বাচ্চু দাস, শিলিগুড়ি : একটি অ্যান্টিভাইরাস কোম্পানির নাম করে সেন্টার খুলে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। শিলিগুড়িতে এমনই অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয়। ধৃতরা কলকাতা সহ বিভিন্ন জেলার বাসিন্দা। এই চক্রে বহিরাগত নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে কি না তাও খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে চারটি ল্যাপটপ, ৬টি মোবাইল ছাড়াও আরও কিছু নথি। 

ঘটনাটা কী ?

শিলিগুড়ি পুর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের শিশির ভাদুড়ি সরণির একটি ফ্ল্যাটে চলছিল অবৈধ এই কারবার। সূত্রের খবর, একটি অ্যান্টিভাইরাস কোম্পানির নাম করে কার্যালয়ে খুলে মানুষকে প্রতারণা করা হচ্ছিল এখান থেকে। প্রচুর সিম কার্ড ব্যবহার করে এই চক্র সাজিয়ে বসেছিল তারা। এই খবর পাওয়া মাত্রই গতকাল গভীর রাতে ওই কল সেন্টারে অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। অভিযানে মেলে সাফল্য।

শিলিগুড়ি থানার পুলিশ ১০ যুবককে গ্রেফতার করে বেআইনি সেন্টারের পর্দা ফাঁস করে। ধৃতরা মানুষকে বোকা বানিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি থানার পুলিশের কাছে এই খবর আসছিল। অবশেষে অভিযানে গ্রেফতার দশ। সূত্রের খবর, এই সেন্টার থেকে বিভিন্ন দেশের মানুষকে প্রতারিত করত ধৃতরা। চারিদিকেই সার্চ শুরু করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা।

এর আগে ভুয়ো কোম্পানি (Fake Company) বানিয়ে সেই কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া, স্টক মার্কেট সহ একাধিক ভাবে সাইবার প্রতারণার (Cyber Fraud) মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে গত নভেম্বর মাসে এক ব্যাঙ্কের ম্যানেজার সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার বাগদা (Bagdah) থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ টি কোম্পানি খুলে সেই কোম্পানির নামে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। লোন অ্যাপ ছাড়াও বিভিন্নভাবে এই অপরাধের মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget