এক্সপ্লোর

Darjeeling Landslide : এবার দুর্যোগের বড় ধাক্কা দার্জিলিংয়ে ! ধস নামল হাসপাতালে, আহত রোগী, আতঙ্ক চরমে

ভেঙে পড়ল হাসপাতালের একাংশ। ছড়াল আতঙ্ক। আহত হলেন চিকিৎসাধীন এক রোগীও। 


মোহন প্রসাদ, দার্জিলিং :
উত্তরবঙ্গে তুমুল দুর্যোগের কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। গত ২-৩  দিন মারাত্মক বৃষ্টি চলছে পাহাড়ে। তার জেরে বড় ধস নামল দার্জিলিং শহরের অদূরে তাকদা পর্যটন কেন্দ্রে। টানা বৃষ্টিতে পাহাড় আলগা হয়ে নামল ধস । আর তার জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হল তাকদার গ্রামীণ হাসপাতাল। ভেঙে পড়ল হাসপাতালের একাংশ। ছড়াল আতঙ্ক। আহত হলেন চিকিৎসাধীন এক রোগীও। 

শুক্রবার  সকালে ক্রমেই বৃষ্টি বাড়ছিল তাকদা পাহাড়ে।  তার জেরে নামে বড় ভূমিধস। তার জেরে ভেঙে পড়ে তাকদার ভরসা গ্রামীণ হাসপাতালের একাংশ। এই ঘটনায় একজন রোগী  আহত হন । সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  পরে তাঁকে পাঠানো হয় দার্জিলিং জেলা হাসপাতালে । তাঁর আঘাত গুরুতর না হলেও, তাকদা হাসপাতালে অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

 দার্জিলিংয়ের জেলা শাসক (DM) জানিয়েছেন, তাকদা হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদেরও নিরাপত্তার খাতিরে দার্জিলিং জেলা হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে । তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগ ও আধিকারিকরা তড়িঘড়ি করে হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ করাচ্ছেন।  

দার্জিলিং সংলগ্ন সিকিমেও চলছে প্রকৃতির তাণ্ডব। চলছে একটানা বৃষ্টি । তার জেরে সিকিমের একাংশেও নেমেছে ভয়াবহ ধস। শুক্রবার রাতের এই ঘটনায় বড়সড় ক্ষতির মুখে পড়ল পশ্চিম সিকিমের ইয়ুকসাম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রাম। মাটির তলায় চাপা পড়েছে একাধিক বাড়ি ও সরকারি আবাসন। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, এই কঠিন সময়ে রিম্বির মানুষের পাশে দৃঢ়ভাবে রয়েছে সরকার। পরিস্থিতি এখনও গুরুতর।                     

অন্যদিকে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির মধ্যেই মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছেড়েছে DVC ।  মোট ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে। DVC-র ছাড়া জলের সঙ্গে বৃষ্টির জল মিলে দুর্গাপুর ব্যারেজে বাড়ছে জলের চাপ। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকেও প্রায় ৬২ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। জল ছাড়ার পরিমাণ সামান্য বাড়লেই দক্ষিণ দামোদর তীরবর্তী জেলাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে। ফলে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
Advertisement

ভিডিও

Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য
Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget