এক্সপ্লোর

Civic Volunteers: আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত

'স্কুল শিক্ষা দফতরের অনুমোদন ছিল না।' বাঁকুড়া জেলা প্রশাসনকে অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রবল বিতর্কের মুখে আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত। আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক স্কুলে পড়ানোর সিদ্ধান্ত। 'স্কুল শিক্ষা দফতরের অনুমোদন ছিল না।' বাঁকুড়া জেলা প্রশাসনকে অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। 

প্রাথমিক স্কুলে অঙ্ক এবং ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা। এই মর্মে গত ১৮ জানুয়ারি, বাঁকুড়ার জেলাশাসককে চিঠি লিখেছেন পুলিশ সুপার। বাঁকুড়া পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দেড়শো জন সিভিক ভলান্টিয়ারকে চিহ্নিত করে ফেলেছে জেলা পুলিশ। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, খাতড়া সাব ডিভিশনের ৫ টি থানার অন্তর্গত ৪৬টি স্কুলের প্রতিটিতে ২ জন করে সিভিক ভলান্টিয়ারকে পাঠানো হবে।

স্থগিত সিভিক ভলান্টিয়ারদের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত: গতকাল এই খবর সম্প্রচারিত হওয়ার পর রাজ্যজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। একজোট হয়ে শাসক দলকে তুলোধনা করেন বিরোধীরা। স্কুলে নিয়োগ নেই বহুদিন ধরে। নিয়োগে বেনিয়মের অভিযোগে বাতিল হচ্ছে বহু চাকরি। সেই জায়গায় নিয়োগের পরিবর্তে কেন সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পড়ানোর সিদ্ধান্ত? তা নিয়ে ওঠে প্রশ্ন। প্রবল বিতর্কে মুখে সিদ্ধান্ত নেওয়া হল আপাতত এই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানাচ্ছেন স্কুল শিক্ষা দফতরের কোনও অনুমোদন নেয়নি বাঁকুড়া জেলা প্রশাসন। গতকাল খবর সামনে আসতেই শিক্ষা দফতরের সচিব মণীশ জৈন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে। কেন অনুমোদন নেননি তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বাঁকুড়া জেলা প্রশাসনকে অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে। 

স্পষ্টতই, সরকারের তরফে এই প্রকল্প বাতিলের কথা বলা হয়নি। স্কুল শিক্ষা দফতরের অনুমোদন নেওয়া হয়নি কেন? সেই প্রশ্নের উত্তর যেমন জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্কুল শিক্ষা দফতরের কাছে আবেদন করতে হবে। সেই আবেদন পর্ষদের কাছে যাবে। পর্ষদের যে অ্যাকাডেমিক কাউন্সিল আছে সেই কাউন্সিল যদি মনে করে তারা সিদ্ধান্ত নেবে, তারপর তা লাগু হবে।  

কী বললেন শিক্ষামন্ত্রী?

গতকাল স্থানীয় স্তরে বাঁকুড়ার এসপি এবং ডিএম এই মর্মে সিদ্ধান্ত নেন। বিভাগীয় সচিবের থেকে জানতে পেরেছি আমাদের দফতরে এই ধরনের কোনও অনুমোদন নেই। বিভাগীয় সচিব ওঁদের বলেছেন আমাদের কাছে অনুমোদন চেয়ে পাঠাতে। আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদে যে অ্যাকাডেমিক কাউন্সিল আছে, সেখানে পাঠাব। তারা অনুমোদন দিলে ভাবা যেতে পারে। পড়ানো যায় কিনা তা নিয়ে আমি কথা বলতে পারি না। 

আরও পড়ুন: Anubrata Mondal: বাংলা ছাড়ার আগে কেষ্টর সঙ্গে প্রাতরাশ, তৃণমূল নেতা-সহ ৩ জনকে দিল্লিতে তলব ইডি-র

সেরা শিরোনাম

West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget