এক্সপ্লোর

KMC: ফ্ল্যাট রেজিস্ট্রির পর কর মূল্যায়নে দেরি করলে টাকা গুণতে হবে প্রোমোটারকে, বার্তা কলকাতা পুরসভার

ফ্ল্যাট রেজিস্ট্রির পরও, ক্রেতার নাম পুরসভায় নথিভুক্ত করাবে প্রমোটার। নয়তো, বিক্রির পর প্রমোটারকেই কর গুণতে হবে।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পুরসভার কাছেই প্রায়শই অভিযোগ আসে, ফ্ল্যাট রেজিস্ট্রি (Flat Registration) হলেও কর মূল্যায়ন হচ্ছে না। সেই সমস্যার সমাধানে এগিয়ে এল কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। শুধুমাত্র রেজিস্ট্রি করে আর দায় এড়াতে পারবেন না প্রোমোটাররা। সম্পত্তির মালিক এর নাম পুরসভাকে জানাবে প্রোমোটারই। না হলে করের টাকা গুনতে হবে তাঁকেই।  

ফ্ল্যাটের নকশার অনুমোদন থেকে ফ্ল্যাট বিক্রি পর্যন্ত, পুরসভার কর মেটাতে হবে প্রোমোটারকে (Promoter)। ফ্ল্যাট রেজিস্ট্রির পরও, ক্রেতার নাম পুরসভায় নথিভুক্ত করাবে প্রমোটার। নয়তো, বিক্রির পর প্রমোটারকেই কর গুণতে হবে।

কর মূল্যায়ন প্রক্রিয়ার সরলীকরণের ক্ষেত্রে, এই সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। পুরসভার কাছে মাঝেমধ্যেই অভিযোগ আসে, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়ে গেলেও, কর মূল্যায়ন হচ্ছে না। তাই শুধুমাত্র রেজিস্ট্রি করিয়ে, আর দায় এড়াতে পারবেন না প্রোমোটাররা।

কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রেশন হলেই অ্যাসেসমেন্ট এবং মিউটেশন করে দেওয়া হবে। রেজিস্ট্রি করার পরও যদি ক্রেতার নাম পুরসভাকে প্রোমোটার না জানান তাহলে ট্যাক্স দিতে 
হবে তাকেই।

পুরসভা সূত্রে খবর, মিউটেশন এবং অ্যাসেসমেন্ট নিয়ে শহরবাসীর সমস্যা দূর করতে, দুয়ারের সরকারের ধাঁচে ক্যাম্প করবে কলকাতা পুরসভা। বিভিন্ন ওয়ার্ডে যেখানে নতুন আবাসন তৈরি হচ্ছে, সেই সব এলাকায় ক্যাম্প করা হবে। 

কলকাতা পুরসভার ফিরহাদ হাকিম, মেয়র, বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সারা বছর ধরে মিউটেশন, অ্যাসেসমেন্ট আপডেট হবে। 60 দিনে হতো এখন ৩০ দিনে হবে। যারা নতুন বাড়ি কিনছেন তারা যাতে সুবিধা পায় তার জন্য এটা করা হচ্ছে।
 
কলকাতা পুরসভা সূত্রে খবর, সম্পত্তি কর আদায়ের জন্যই মূলত, এই পথে হাঁটছে তারা। কারণ, কলকাতা শহরে এমন প্রচুর মানুষ আছেন, যারা ফ্ল্যাটে রেজিস্ট্রি করে বসবাস শুরু করলেও, কর মূল্যায়ণ করাননি। আর তাতেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পুরসভাকে। কলকাতা পুরসভা সূত্রে খবর এই কর মূল্যায়নের সরলীকরণের পিছনে রয়েছে পুরসভার আয় বাড়ানোর আসল রহস্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget