এক্সপ্লোর

Delhi Building Collapse: দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার

Delhi Building Collapse NHRC ON PG Students : দিল্লি হস্টেল-দুর্ঘটনার পর এবার PG-তে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি সরকার।

কলকাতা: দিল্লি হস্টেল-দুর্ঘটনার পর এবার PG-তে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি সরকার। শুরু হয়েছে 'পেয়িং গেস্ট অ্যাকোমডেশন রেগুলেশন অ্যান্ড ওয়েলফেয়ার বিল' আনার ভাবনাচিন্তা। অন্যদিকে, দুর্ঘটনার জেরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হোস্টেলের সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে NHRC. 

 আরও পড়ুন, 'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, “ক্ষমা চাওয়া উচিত, বাংলা ও বাঙালির কাছে", প্রতিক্রিয়া কুণালের

উদ্ধার ও তল্লাশি অভিযান শেষ হয়েছে সোমবার। তবে মঙ্গলবার সকালেও চলেছে ভেঙে পড়া মেসবাড়ির ধ্বংসস্তূপ সরানোর কাজ। রবিবারের বিপর্যয়ের পর দিল্লির বিভিন্ন হস্টেল বা মেসের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন বহু পড়ুয়া। তাঁদের অভিযোগ, মুনাফার কথা মাথায় রেখে অপরিকল্পিত ভাবে নতুন ঘর তৈরি করেন মালিকরা। সেখানে ন্যূনতম পরিষেবা না মিললেও গুনতে হয় হাজার হাজার টাকা। এই প্রেক্ষিতে এবার রাজধানীতে PG-তে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি সরকার। শুরু হয়েছে 'পেয়িং গেস্ট অ্যাকোমোডেশন রেগুলেশন অ্যান্ড ওয়েলফেয়ার বিল' আনার ভাবনাচিন্তা। 

বিলের খসড়ায় বলা হয়েছে, প্রতিটি পিজির সরকারি লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নিজের ইচ্ছেমতো পিজি চালু করা যাবে না। জাতি, ধর্ম, লিঙ্গ বা নিজ রাজ্যের ভিত্তিতে ভাড়ার তারতম্য করা যাবে না।এলাকা বা অবস্থানের ওপর ভিত্তি করে ভাড়ার সীমা নির্ধারণ করা হবে। সিকিওরিটি ডিপোজিট, সর্বোচ্চ ৩ মাসের ভাড়ার সমান হতে পারে।  শিক্ষার্থী পিজি ছেড়ে যাওয়ার ৩০ দিনের মধ্যে তা ফেরত দিতে হবে। বিদ্যুৎ বা অন্যান্য পরিষেবার জন্য খেয়ালখুশিমতো কোনও চার্জ বা ফি ধার্য করা যাবে না।শিক্ষার্থীরা সরকারের 'GovPG' পোর্টালের মাধ্যমে পিজি (PG)-সংক্রান্ত তথ্য দেখতে এবং অভিযোগ জানাতে পারবেন।
 
রবিবার দুপুরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায়, ছ'তলা হস্টেল বাড়ির একটা বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মৃত্যু হয় সাতজন পড়ুয়ার, আহত হন অনেকে। এলাকায় অন্যান্য বহু বাড়ির মতো এই পুরনো বাড়িটিও পেইং গেস্ট বা PG আবাসন হিসেবে ব্যবহৃত হত। এই ঘটনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হোস্টেল সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
  
দিল্লি সরকারের মুখ্য সচিব এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে তারা। নির্দেশ বলা হয়েছে, তারা যেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে হোস্টেলের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ, সুনির্দিষ্ট এবং কার্যকর পদক্ষেপ করেন। এবং ৪ সপ্তাহের মধ্যে তা নিয়ে রিপোর্ট জমা দেন। রবিবার রাজস্থানের ভিওয়াড়ি থেকে ভেঙে পড়া বহুতল মেসবাড়ির মালিক হরিরাম বনসলকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী উর্মিলা এবং পুত্র মহেশকেও গ্রেফতার করা হয়েছে। রুজু হয়েছে FIR.অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচ জন পুর আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।  

Advertisement

সেরা শিরোনাম

West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget