এক্সপ্লোর

Dengue Malaria: বর্ষায় বাড়ছে মশার আতঙ্ক, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া! কী করবেন, কী করবেন না?

Dengue, Malaria in Kolkata: রাজ্যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মারণ ভাইরাস করোনা। এরই মধ্যে, উদ্বেগ বাড়াচ্ছে, ডেঙ্গি ও ম্যালেরিয়া। রাজ্যে আবার ভয়ঙ্কর আকার নিচ্ছে মশাবাহিত দুই রোগ।

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই এবং অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বৃষ্টির মধ্যেই জমা জলে মশার (Mosquito) আতঙ্ক! কলকাতা (Kolkata) থেকে জেলা, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue), ম্যালেরিয়া (Malaria)। বিশেষজ্ঞরা বলছেন, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। জ্বর হলে অবহেলা করবেন না। পরামর্শ নিন চিকিত্‍সকের (Doctor)।

কী পরিস্থিতি? 

জ্বর, উদ্বেগ, আতঙ্ক! রাজ্যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মারণ ভাইরাস করোনা। এরই মধ্যে, উদ্বেগ বাড়াচ্ছে, ডেঙ্গি ও ম্যালেরিয়া। রাজ্যে আবার ভয়ঙ্কর আকার নিচ্ছে মশাবাহিত দুই রোগ।হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হচ্ছে মৃত্যুও।  নিম্নচাপের জেরে দফায় দফায় চলছে বৃষ্টি। এরকম বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে যায়। 

আর সেই জমা জলই ম্যালেরিয়া ও ডেঙ্গির মশার আঁতুড়ঘর। এই আবহাওয়ায়, মশাবাহিত রোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিত্‍সকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বৈপায়ন বিশ্বাস বলেন, " মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার ফলে ডেঙ্গির বিপদ বাড়ছে।" 

ডেঙ্গি পরিসংখ্যান 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে,  ৪ - ১১ অগাস্ট, ৭দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। ১১ - ১৭ অগাস্ট, এই ক’দিনে আক্রান্তের সংখ্যাটা ৫৩৫! চলতি বছর, এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৮৪ জন! শুধু যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই-ই নয়। একাধিক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবরও সামনে আসছে। 

সোমবার, ১৫ অগাস্ট, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা বছর ২২ -এর এক তরতাজা যুবকের। এমাসের শুরুতেই, ৮ অগাস্ট, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়, কালীঘাটের বাসিন্দা, বছর ১২-র এক স্কুল ছাত্রের। এই পরিস্থিতিতে ডেঙ্গি প্রবণ জেলাগুলিকে সনাক্ত করে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর। 

আরও পড়ুন, অন্তঃসত্ত্বাকে 'লাথি' মারার প্রতিবাদে সোমবার নারকেলডাঙা থানা ঘেরাও বিজেপির

কোন কোন জেলা সেই তালিকায় রয়েছে? 

সেই তালিকায় রয়েছে, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "গত ২ বছরের সঙ্গে তুলনা করবেন না। তখন বাড়িতেই ছিলেন। ২০১৯-এ যদি দেখেন, তার তুলনায় কম। বিশ্বজুড়ে ডেঙ্গির প্রভাব। কাল থেকে ওয়ার্ডগুলোয় নজর দেব।" 

শুধু ডেঙ্গিই নয়, বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তর সংখ্যাও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অগাস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। 
চিকিত্‍সকরা বলছেন, জ্বর, প্রচণ্ড গায়ে হাতে ব্যথা, গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি সঙ্গে বমি, এসব লক্ষণ দেখা দিলে দেরি করবেন না। সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। মশারি ব্যবহার করুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget