এক্সপ্লোর

Dengue Update: পুজোর আগেই রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, নতুন করে আক্রান্ত ২ হাজারেরও বেশি

Dengue News: পুজোর মুখে রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। গত ৩ সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন দু'হাজারের বেশি মানুষ।

সন্দীপ সরকার, কলকাতা: পুজোকে আর মাসখানেকও বাকি নেই। কিন্তু এখনও বিরাম নেই ডেঙ্গির। গত ৩ সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যে সব জেলায় ডেঙ্গির দাপট রয়েছে, সেখানে মশা নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। উদ্বেগের কোনও কারণ নেই।

পুজোর মুখে রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। গত ৩ সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন দু'হাজারের বেশি মানুষ। ১৩ অগাস্ট সংখ্যাটা ছিল ৪ হাজার ৩৯৪। ৪ সেপ্টেম্বর সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০০। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যের ৬ জেলা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, মালদা, হুগলি, মালদা, কলকাতা ও হাওড়ায় বেশি বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। ডেঙ্গি আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৯।

দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ৩ সপ্তাহে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৩ জন। মোট আক্রান্ত ১হাজার ১০৯। আর তৃতীয় স্থানে রয়েছে হুগলি। সেখানে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৯১। মালদায় নতুন করে আক্রান্ত ১২২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪। পাঁচ নম্বর স্থানে রয়েছে কলকাতা। শহরে গত ৩ সপ্তাহে নতুন করে আক্রান্ত ১৫৪ জন। মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২।

এছাড়া হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানেও আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। মূলত আক্রান্তের নিরিখে প্রথম দিকে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিই। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে একমাত্র মালদাতেই বেশি রয়েছে আক্রান্তের সংখ্য়া। স্বাস্থ্যভবন সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যে সব জেলায় ডেঙ্গির দাপট দেখা যাচ্ছে, সেখানে মশা নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। 

গত এক মাসে, মেঘ-বৃষ্টির খামখেয়ালিপনায় রাজ্য জুড়ে জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা। গত বৃহস্পতিবার, মৃত্যু হয়েছে বেহালার পর্ণশ্রীর বাসিন্দা এক ডেঙ্গি আক্রান্তের। ডেথ সার্টিফিকেটে মৃত্য়ুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গির। উদ্বেগের বিষয় হল, চিকিৎসক মহলের একাংশের দাবি, আক্রান্তদের বেশিরভাগই ভুগছেন টাইপ টু ডেঙ্গিতে। যা অন্যান্য সেরোটাইপের তুলনায় বেশি মারাত্মক। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। ২০২৩ সালে রাজ্য়ে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দেয় ১২ বছরের রেকর্ড। ওই বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। তার পরের বছর আক্রান্ত হন ৩১ হাজার ১০০ জন।

সেরা শিরোনাম

Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget