এক্সপ্লোর

Dengue Update: রাজ্যে ডেঙ্গি দাপট, তারমধ্য়েই NRS হাসপাতালে জমা জলে দেখা মিলল মশার লার্ভার

Dengue Fever: নানা হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীদের ভিড়। এরইমধ্যে আতঙ্কের ছবি খোদ সরকারি মেডিক্যাল কলেজে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার পার। নানা হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীদের ভিড়। এরইমধ্যে আতঙ্কের ছবি খোদ সরকারি মেডিক্যাল কলেজে। কলকাতার বুকে এনআরএস হাসপাতাল। সেখানেই মেডিক্যাল কলেজ চত্বরে হাসপাতালের প্রশাসনের উল্টোদিকে তৈরি হচ্ছে একটি বিল্ডিং। নির্মাণকাজের জন্যই সেখানে জল জমে রয়েছে। আর সেখানে দেখা গেল অসংখ্য মশার লার্ভা। যখন রাজ্যজুড়ে ডেঙ্গির কোপ পড়ছে। জল জমার বিরুদ্ধে লাগাতার প্রচার করছে প্রশাসন। বিভিন্ন জায়গায় অভিযানও করা হচ্ছে। তখন খোদ মেডিক্যাল কলেজে দেখা মিলল এমনন ছবির।

বারবার অভিযোগ:
এই ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। ওই বাসিন্দার নাম দেবাশিস দত্ত। তিনি বলছেন, 'সরকার বলছে, অথচ পরিষ্কার করছে না।' মেডিক্যাল কলেজে জল জমা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। চিকিৎসকরাও জানাচ্ছেন, জমা জলে কতটা বিপদ হতে পারে। ফলে আশঙ্কার কথা রয়েছে। হাসপাতাল চত্বরে জল জমার সমস্যার কথা কার্যত মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও। 

এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ইন্দিরা দে বলেন, 'আমরা জানি জল জমার ব্যাপারটা। তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।'

মশা মারতে মাছে ভরসা:
নির্মাণকর্মীদের দাবি, মশার হাত থেকে রেহাই পেতে, জমা জলে ছাড়া হয়েছে গাপ্পি মাছ। 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে,  মঙ্গলবার, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮২৭। এই পরিস্থিতিতে এনআরআস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছবি উদ্বেগ বাড়াচ্ছে। 

ডেঙ্গি বিক্ষোভ:
কলকাতায় আগেই ডেঙ্গি বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। এবার হাওড়া পুরসভাও অভিযান করল বিজেপির যুব মোর্চা। তা ঘিরে ধুন্ধুমার বাঁধে এলাকায়। পুরসভা অভিযান ঘিরে পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি হয়। কয়েকজন ব্যারিকেড টপকাতে গেলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার সদস্যরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অবস্থা।  

মুখ্যমন্ত্রীর বক্তব্য:
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুজোর পর ডেঙ্গি বেড়েছে। শীতে আর থাকবে না। এখন কম আছে। ২১ তারিখ একটা বৈঠক করব, ডেঙ্গি নিয়ে আলোচনা হবে।' গত কয়েক দিনে ধাপে ধাপে নামছে তাপমাত্রার পারদ। এবার কি সত্যিই থামবে মৃত্যুমিছিল?

আরও পড়ুন: বাদুড়িয়ায় দুই তৃণমূল নেতার ব্যানার-যুদ্ধ, মেলার আয়োজন নিয়ে প্রকাশ্যে শাসকদলের কোন্দল

সেরা শিরোনাম

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget