এক্সপ্লোর

Cyclone Update : নিম্নচাপের খেলা শুরু? সকাল থেকে দুর্যোগ, ঘূর্ণিঝড় 'অর্ণব' নিয়ে বড় আপডেট মৌসম ভবনের

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে , মঙ্গলবার দিনভর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

 

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না ঘূর্ণিঝড়, জানাল মৌসম ভবন। আবহাওয়া দফতর জানাল , ঘূর্ণিঝড় নয়, শক্তি বাড়িয়ে উপকূলে ঢুকবে গভীর নিম্নচাপ। 

আবহাওয়া দফতর জানাল, ঘণ্টায় ১৭ কিমি বেগে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ। আপাতত ওড়িশা-অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের অভিমুখ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে , মঙ্গলবার দিনভর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা ? 

আবহাওয়া দফতরের বুলেটিন বলছে,  পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৩ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।             

মঙ্গলবার দিনভর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সকাল ৫.৩০ নাগাদ, নিম্নচাপের অবস্থান গোপালপুর থেকে ২২০ কিমি দক্ষিণ-পূর্বে,বিশাখাপত্তনম থেকে ৩২০ কিমি পূর্বে  অবস্থান করছিল। এরপর সেই নিম্নচাপ কতটা শক্তিবৃদ্ধি করে সেটাই দেখার।   

উত্তরবঙ্গে দুর্যোগ আশঙ্কা 

উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগ সতর্কতা।  সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছেই । তবে সপ্তাহশেষে  দুর্যোগ বাড়তে পারে, আরও খারাপ হতে পারে আবহাওয়া। বিশেষ করে, বৃহস্পতিবারের পর থেকে পাহাড় ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম এবং দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে  পাহাড় সংলগ্ন এলাকায় পরিস্থিতির অবনতি হতে পারে। উচ্চ পার্বত্য এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি বা তুষারপাতের মতো ঘটনাও ঘটতে পারে বলে বর্তমান আবহাওয়া পরিস্থিতির ইঙ্গিত। অতিবৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় হড়পা বান, ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির মতো বিপর্যয়ের আশঙ্কাও তৈরি হতে পারে।এই সময়ে পাহাড়ে পর্যটন এবং যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন হতে পারে। 

নিম্নচাপটি পরবর্তী সময়ে কোন দিকে এগোয়, কতটা শক্তিশালী হয় সেদিকে নজর থাকবে আবহবিদদের। সেই সঙ্গে কী অবস্থায় ও  কোথায় সেটি স্থলভাগে প্রবেশ করে, তা পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করবে।  তুন আবহাওয়া তথ্য হাতে এলে এই পূর্বাভাসের সময়, গতিপথ ও প্রভাব সম্পর্কে আরও তথ্য দিতে পারবে আবহাওয়া দফতর। তবে এখন বৃষ্টি ও বজ্রপাত থেকে সতর্ক থাকতে হবে পশ্চিমবঙ্গবাসীকে।                     

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget