এক্সপ্লোর

Gangasagar Mela: মুড়িগঙ্গা নদীতে পণ্যবাহী জাহাজে বিধ্বংসী আগুন, গঙ্গাসাগরের আগে এলাকায় চাঞ্চল্য

Kakdwip: একটি পণ্যবাহী জাহাজে মেরামতির সময় বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে জাহাজের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপে লট নাম্বার এইটে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজে মেরামতির সময় বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে জাহাজের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর দেওয়া হয়েছে দমকলে। ঘটনাস্থলে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ বাহিনী। 

ঠিক কী হয়েছে? 

মেরামতির সময় আগুনের ফুলকির জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। মেরামতির জন্য জাহাজটির মধ্যে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত আছে। জাহাজের মধ্যে জ্বালানিও আছে। ইঞ্জিন থেকে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ছে গোটা জাহাজটিতে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাস্থলের পাশে সুন্দরবন পুলিশ জেলার অফিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। বেলা বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় তিন কোটি টাকা।

এদিকে কিছুদিন আগে থেকেই চর সমস্যা দেখা দিয়েছিল মুড়ি গঙ্গা নদীতে। এদিকে, সপ্তাহখানেক পরেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। চর সমস্যায় ভাঁটার জন্য মুড়িগঙ্গা নদীতে বন্ধ হয়ে যাচ্ছে ভেসেল চলাচল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গঙ্গাসাগরের পুণ্যার্থী থেকে সাধারণ মানুষকে।                                                

২০১৩ সালে মুড়িগঙ্গায় ডুবে গিয়েছিল একটি বাংলাদেশি জাহাজ। ডুবে যাওয়া সেই জাহাজের ওপর ১০ বছর ধরে পলি জমতে জমতে তৈরি হয়ে গেছে আস্ত চর।  নবান্নে গঙ্গাসাগর নিয়ে বৈঠকে এই চর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                                          

আরও পড়ুন, মকর সংক্রান্তিতে বিশুদ্ধ চিত্তে নিয়ম মেনে চলেন, এর তাৎপর্য জানেন?

কপিলমুনির আশ্রমে যেতে হলে কাকদ্বীপের লট এইট থেকে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। ওপারে কচুবেড়িয়া। সেখান থেকে আরও এক ঘণ্টার পথ গঙ্গাসাগর। তাই মুড়িগঙ্গায় নাব্যতা ঠিক রাখতে ইতিমধ্যেই ড্রেজিংয়ের কাজ শুরু করেছে প্রশাসন। কিন্তু বিপত্তি অন্য জায়গায়। মেলার আগে মুড়িগঙ্গা নদীতে ডুবে থাকা বাংলাদেশি বার্জকে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে না। পরে তা আদৌ কেটে তোলা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kakdwip CPIM Worker Murder: TMC আমলে মেলেনি বিচার, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কাকদ্বীপে CPIM কর্মী দম্পতি খুনে জালে ১০
TMC আমলে মেলেনি বিচার, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কাকদ্বীপে CPIM কর্মী দম্পতি খুনে জালে ১০
West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
EPF Enrolment Campaign 2026: চাকরি করেন, অথচ প্রভিডেন্ট ফান্ড পান না? চলতি বছরে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছে EPFO
চাকরি করেন, অথচ প্রভিডেন্ট ফান্ড পান না? চলতি বছরে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছে EPFO
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক না পেলে কি প্রচারে যাবেন মমতা? কালীঘাট-তৃণমূলের প্রার্থী বলছেন, 'দিদি বলেছেন...'
জোড়াফুল প্রতীক না পেলে কি প্রচারে যাবেন মমতা? কালীঘাট-তৃণমূলের প্রার্থী বলছেন, 'দিদি বলেছেন...'

ভিডিও

Kakdwip Case:
Kakdwip Case Update: মানুষ আসে আর মানুষ যায়, কিন্তু বিচার আর পায় না: দীপঙ্কর দাস | ABP Ananda
Kakdwip Case:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৬.০৯.২৬)। আট বছর আগের কাকদ্বীপকাণ্ডে বিস্ফোরক তথ্য পুলিশের চার্জশিটে! কী উল্লেখ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৬.০৯.২৬)। কাকদ্বীপে সিপিএম-দম্পতি খুনের ঘটনায় শর্ট সার্কিটের তত্ত্ব উড়িয়ে চার্জশিট পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget