এক্সপ্লোর

Digha: দিঘায় প্রকাশ্য রাস্তায় মহিলা পর্যটককে ইভিটিজিং, পুলিশের জালে ৭ পর্যটক

বুধবার সন্ধ্যে নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে নিউ দিঘার হলিডে হোম ঘাটের কাছে ঘুরে বেড়ানোর সময় কয়েকজন যুবক তাঁদের পিছু ধাওয়া করে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: প্রকাশ্যে দিবালোকে দিঘায় বেড়াতে আসা এক মহিলা পর্যটককে প্রকাশ্য রাস্তায় ইভিটিজিং করার অভিযোগে ৭ যুবককে পাকড়াও করল দিঘা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে দিঘা থানা সূত্রে জানানো হয়েছে। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির মগরা থানা এলাকা থেকে পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছেন ওই যুবতী। বুধবার সন্ধ্যে নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে নিউ দিঘার হলিডে হোম ঘাটের কাছে ঘুরে বেড়ানোর সময় কয়েকজন যুবক তাঁদের পিছু ধাওয়া করে। কোভিডের কড়াকড়ির জেরে এমনিতেই প্রায় পর্যটক শূন্য রয়েছে দিঘা। ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে তাঁরা যুবতীকে রীতিমতো উত্তেজিত করে।

হুগলি থেকে সেখানেই বেড়াতে গিয়েছিলেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, সৈকতে দাঁড়িয়ে উত্যক্ত করছিলেন ওই সাত যুবক। প্রতিবাদ করলেও কান দেননি তাঁরা। এর পরই পুলিশের দ্বারস্থ হয় মহিলাদের দল। পুলিশ তার পরেই ওই সাত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে।

সম্প্রতি করোনাগ্রাফ চড়চড় করে বাড়তেই দার্জিলিং থেকে দিঘা, পুরুলিয়া থেকে বীরভূম, পর্যটন কেন্দ্রগুলিতে করোনা বিধি-নিষেধ জারি রয়েছে। হয় ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট অথবা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া না থাকলে পর্যটকদের ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। 

গত মাসেই দিঘা-মন্দারমণিতে করোনা বিধি উড়িয়ে পর্যটকদের হুল্লোড় আটকাতে কড়ায় হয় প্রশাসন। নিয়ম জারি করা হয়, কোনও পর্যটককে রুম ভাড়া দেওয়ার আগে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ কিনা দেখে নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই এলাকায় ঢুকতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। রাস্তায় চলছে নজরদারি।  এছাড়া দূরত্ববিধি নিয়েও চলছে কড়াকড়ি। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক জানিয়েছিলেন, সরকারি নির্দেশিকা মেনে ৫০% পর্যটকদের হোটেলে রাখতে বলা হয়েছে। অভিযান চালিয়ে দেখা যায় কোনও কোনও হোটেলে ১০০% পর্যটক রয়েছে। পাশাপাশি হোটেলের রেজিস্টারে কারচুপির ঘটনাও নজরে এসেছে বলে দাবি জেলা শাসকের।

সেরা শিরোনাম

Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget