এক্সপ্লোর

Digha Jagannath Temple : বাড়ি বাড়ি দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি শুরু, বড় প্রশ্ন BJP-র, 'রাজ্যের আর্থিক সঙ্কটের মধ্যেও কীভাবে বিপুল টাকা খরচ ? ..'

BJP On Digha Jagannath Temple Prasad Expenses Controversy: দিঘার মন্দিরের প্রসাদ বিলির খরচ নিয়ে সরব বিজেপি, পাল্টা তৃণমূল

অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়,  কলকাতা: দিঘার মন্দিরের প্রসাদ বিলির খরচ নিয়ে সরব বিজেপি। প্রসাদ বিলিতে ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো, দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়ের। '৩২ কোটি টাকা দেওয়া হয়েছে, আরও ১০ কোটি দেওয়া হবে। রাজ্যের আর্থিক সঙ্কটের মধ্যেও কীভাবে বিপুল টাকা খরচ ? হিডকোকে টাকা খরচের নির্দেশ কে দিয়েছে ? প্রশ্ন তুলেছেন তিনি।  বাড়ি বাড়ি প্রসাদ পাঠানো হলে ক্ষতি কী, পাল্টা প্রশ্ন ছুঁড়েছে তৃণমূলও।

আরও পড়ুন, বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুব্রতর পাশে কাজল, এক ফ্রেমে শতাব্দীও

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছে। আর এর মধ্যেই এবার এর জন্য হিডকোর অর্থ বরাদ্দের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। টোকেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডের নামে গজা-পেঁড়া দেওয়ার জন্য হিডকো টাকা দিতে পারে কিনা, সেই প্রশ্ন তুলে সরব হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কলকাতা থেকে জেলা, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো, ইতিমধ্যেই শুরু হয়েছে বাড়ি বাড়ি দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি।  ২৭ জুন রথযাত্রা। তার আগে, দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি নিয়ে তৃণমূলে যখন তৎপরতা তুঙ্গে তখন এই প্রসাদ বিলির বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। পাল্টা কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। বিজেপির সাধারণ সম্পাদক  জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,'আমাদের প্রশ্ন, হিডকো বলুক ৪২ কোটি টাকার গজা, পেঁড়া বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে?
 
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিঘার জগন্নাথ ধামের প্রসাদ, মানুষের অসীম ভক্তি, কৌতুহল। গত ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোঘাটন করেন মুখ্যমন্ত্রী। সেদিনই মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ দেন তিনি। এই প্রেক্ষাপটে সম্প্রতি প্রসাদ বিলি নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতা। শনিবার প্রসাদ বিতরণে হিডকোর অর্থ বরাদ্দের অধিকার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বিজেপির সাধারণ সম্পাদক  জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, গতকাল পর্যন্ত ৩২ কোটি টাকা বিভিন্ন জেলাশাসক ও কলকাতার পুরকমিশনারকে দেওয়া হয়েছে।নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও ১০ কোটি টাকা দিতে হবে।  হিডকোর ম্যান্ডেট কী?  কোন সরকারি নির্দেশ তাদের আছে? টোকেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা-পেঁড়া বিলি তারা করতে পারে কিনা। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সেখানে যদি জনপ্রতিনিধিরা বা নানাভাবে তারা যদি প্রসাদ পৌঁছে দেন, তার মধ্যে দোষ কোথায়? অপব্যাখ্যা হবে কেন? জগন্নাথ ধামের প্রসাদ যাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছয়, তার জন্য নানাভাবে সর্বশক্তিতে চেষ্টা করা হচ্ছে। তাই পৌঁছচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর এলাকায় দিঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করেন ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। বিধাননগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রসাদ বিলি করেন কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর চেয়ারম্যান, তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য রাউত। এছাড়া একাধিক জেলায় প্রসাদ বিলি করেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget